১০ বছর পার হওয়া মিউচুয়াল ফান্ড দু’বছরের মধ্যে গুটিয়ে ফেলতে হবে
অর্থনৈতিক রিপোর্টার
পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব মিউচুয়াল ফান্ডের মেয়াদ ১০ বছর কিংবা তার চেয়ে বেশি হয়েছে সেসব ফান্ড আগামী দু’বছরে গুটিয়ে ফেলতে হবে। ২০১১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এসব ফান্ড গুটিয়ে ফেলার নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিএসই)। গতকাল কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় একটি মিউচুয়াল ফান্ড গঠন, দুটি কোম্পানির রাইট শেয়ার এবং একটি ব্যাংকের বন্ড ছাড়ার অনুমোদন দেয়া হয়।
এ ব্যাপারে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ বলেন, যে সব মিউচুয়াল ফান্ডের মেয়াদ এর মধ্যেই ১০ বছর কিংবা তারচেয়ে বেশি হয়েছে, ওইসব মিউচুয়াল ফান্ডকে আগামী দু’বছরের মধ্যে অর্থাত্ ২০১১ সালের মধ্যে গুটিয়ে ফেলতে হবে। এসইসি’র এ সিদ্ধান্তের ফলে বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৯টি মিউচুয়াল ফান্ডই ২০১১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে গুটিয়ে ফেলতে হবে। যে ৯টি মিউচুয়াল ফান্ড গুটিয়ে ফেলতে হবে তাদের মধ্যে ৮টিই হচ্ছে আইসিবির। এসইসির এ সিদ্ধান্তের ফলে আইসিবির প্রথম থেকে ৮ম মিউচুয়াল ফান্ডের সবক’টিই গুটিয়ে নিতে হবে। অপর মিউচুয়াল ফান্ডটি হলো বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা মিউচুয়াল ফান্ড। এদিকে কমিশনের সভায় আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কর্ণফুলী ইন্সুরেন্স ও ডেল্টা স্পিনার্স কোম্পানি দুটির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়। এছাড়া প্রাইম ব্যাংককে ২৫০ কোটি টাকা মূল্যের বন্ড ছাড়ার অনুমোদন দেয়া হয়। আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ডের আকার ১০০ কোটি টাকা। যার মধ্যে রয়েছে আইপিও ৪০ কোটি, প্রাইভেট আইপিও প্লেসমেন্ট ৫৫ কোটি টাকা। ফান্ডের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টি। অন্যদিকে রাইট শেয়ার অনুমোদন পাওয়া কর্নফুলী ইন্সুরেন্স কোম্পানির ২৬ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ১৩ লাখ ৩৭ হাজার ৬৭০টি শেয়ার এবং ডেল্টা স্পিনার্স কোম্পানির ১৫ কোটি ১৮ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ১৫ লাখ ২৮ হাজার ৭৬০টি রাইট শেয়ার অনুমোদন দেয়া হয়। একইসঙ্গে প্রাইম ব্যাংকের আনসিকিউরস ননকনভারটেবল ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন দেয়া হয়।

সাধারণ বিভাগ
আবহাওয়া