Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০০৯, ১০ পৌষ ১৪১৬, ৬ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

অর্থবছরের প্রথম ৫ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ২৩ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার
চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এডিপি’র ২৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এ সময় সরকারের ৪৮টি মন্ত্রণালয় ও বিভাগ ৬ হাজার ৯০১ কোটি টাকা ব্যয় করতে সমর্থ হয়েছে। এর আগের দুই অর্থবছরের একই সময়কালে বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ১৮ ও ১৬ শতাংশ। এদিকে অর্থবছরের পাঁচ মাস অতিক্রান্ত হয়ে গেলেও সর্বাধিক বরাদ্দপ্রাপ্ত ১০ মন্ত্রণালয় ও বিভাগ দু’শ’ প্রকল্পের কাজ শুরুই করতে পারেনি। এসব প্রকল্পের বিপরীতে চলতি অর্থবছরে ৪ হাজার ২৩৭ কোটি টাকা বরাদ্দ দেয়া আছে। দরপত্র প্রক্রিয়াকরণে জটিলতার কারণে এসব প্রকল্পের কাজ এখনও শুরু করা যায়নি। এমন অবস্থায় চলতি অর্থবছরে সরকার শতভাগ এডিপি বাস্তবায়নের যে লক্ষ্য স্থির করেছে, তা অর্জনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সর্বাধিক বরাদ্দপ্রাপ্ত ১০ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করেছে ৩০ শতাংশ, যোগাযোগ মন্ত্রণালয় ১৩ শতাংশ, বিদ্যুত্ বিভাগ ১৮ শতাংশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২৪ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৩৭ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ৩২ শতাংশ, পানিসম্পদ মন্ত্রণালয় ১২ শতাংশ, কৃষি মন্ত্রণালয় বাস্তবায়ন করেছে ৩২ শতাংশ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ৬৬ শতাংশ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাস্তবায়ন করেছে মাত্র ৪ শতাংশ।
জানা গেছে, চলতি অর্থবছরে সরকারের লক্ষ্য অনুযায়ী শতভাগ এডিপি বাস্তবায়ন নিশ্চিত করতে সর্বাধিক বরাদ্দপ্রাপ্ত ১০ মন্ত্রণালয় ও বিভাগের প্রতি তাগিদ দেয়া হয়েছে। এর বিপরীতে মন্ত্রণালয়গুলো জমি অধিগ্রহণ, অর্থ ছাড়ে বিলম্ব, প্রকল্পের সংস্থান অনুযায়ী বরাদ্দের অভাব, বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন না হওয়া, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের অর্থ ছাড়ে বিলম্ব, পরামর্শক ও ঠিকাদার নিয়োগে বিলম্ব, উন্নয়ন সহযোগীদের নানা শর্ত পালন করতে অসুবিধা ইত্যাদি কারণে প্রকল্প বাস্তবায়ন করতে সমস্যা হচ্ছে।
উল্লেখ্য, চলতি অর্থবছরে ৩০ হাজার ৫শ’ কোটি টাকা ব্যয়ের বিশাল এডিপিতে মোট প্রকল্প সংখ্যা ৮৮৬টি। এর মধ্যে ১০ মন্ত্রণালয় ও বিভাগের প্রকল্প রয়েছে ৫২৪টি। এসব প্রকল্পের অনুকূলে ২৩ হাজার ১৬৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা মোট এডিপির ৭৬ শতাংশ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?