Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০০৯, ১০ পৌষ ১৪১৬, ৬ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

একশ’ ভারতীয় জেলেকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

রয়টার্স
পাকিস্তান সরকার আটক একশ’ ভারতীয় জেলেকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মুক্তির নির্দেশ দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একথা জানানো হয়েছে। অবৈধভাবে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ায় তাদের আটক করা হয়।
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন গত বছর নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে জঙ্গি হামলা চালালে দু’দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়। এর পরপরই পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেয় ভারত। তবে ওই আলোচনা আবার শুরু হওয়ার কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলে থাকেন, এ ধরনের আরেকটি হামলা হলে দু’দেশকে প্রত্যক্ষ সংঘর্ষ থেকে ঠেকানো সম্ভব হবে না। ভারত ও পাকিস্তান প্রায়ই নিজেদের জলসীমায় ঢুকে পড়া প্রতিবেশী দেশের জেলেদের আটক করে থাকে। আবার বন্ধুত্বের মনোভাব দেখিয়ে মুক্তিও দেয়। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি পাকিস্তানের কারাগারে আটক একশ’ ভারতীয় জেলেকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ করাচি কারাগারের এক কর্মকর্তা জানান, একশ’ জেলের মধ্যে নয়টি শিশুও রয়েছে। করাচির মালির কারাগারের সহকারী তত্ত্বাবধায়ক শাহাব সিদ্দিকি বলেন, ‘সরকারের নির্দেশ অনুসারে আটক ৬১৮ জনের মধ্যে ১শ’ জেলের মুক্তির প্রস্তুতি নিয়েছি আমরা।’ গিলানির কার্যালয় থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?