Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০০৯, ১০ পৌষ ১৪১৬, ৬ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

কলম্বিয়ায় অপহৃত গভর্নরের লাশ উদ্ধার

রয়টার্স
কলম্বিয়ার সাকুয়েটা রাজ্যের অপহৃত গভর্নর লুই সুয়েলারকে হত্যা করেছে ফার্ক গেরিলারা। মঙ্গলবার কলম্বিয়া একথা জানিয়েছে। দেশটিতে বর্তমান প্রেসিডেন্ট আলভেরো ইউরাইবের শাসনামলে ফার্ক বিদ্রোহীদের এটি সবচেয়ে ভয়ঙ্কর অভিযান ও হত্যাকাণ্ড।
সশস্ত্র বিদ্রোহীরা সেনা পোশাক পরে সোমবার রাতে সাকুয়েটায় সুয়েলার বাসভবনে হামলা চালায়। তারা এক নিরাপত্তা রক্ষীকে হত্যা করে গভর্নরকে একটি জিপে তুলে নিয়ে যায়।
সুয়েলারকে অপহরণ ও হত্যার ঘটনায় এটাই প্রতীয়মান হয় যে, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় কলম্বিয়া সরকার ফার্ক গেরিলাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সত্ত্বেও বড় ধরনের হামলার সমর্থ রাখে গেরিলা দলটি।
গভর্নরকে উদ্ধারের জন্য কলম্বিয়ার সেনাবাহিনী জনবিচ্ছিন্ন একটি জঙ্গলে তল্লাশি চালানোর সময় মঙ্গলবার লাশ পায়। জাতীয় সম্প্রচার মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউরাইব বলেন, ‘গলা কেটে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।’ তিনি বলেন, ‘সেনাবাহিনী গভর্নরকে উদ্ধারের জন্য অভিযান শুরু করলে গুলির আওয়াজ না করে তারা তাকে গলা কেটে হত্যা করেছে।’
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?