রুশ-মার্কিন পরমাণু অস্ত্রহ্রাস হবে নজিরবিহীন: ল্যাভরভ
রয়টার্স
নতুন একটি অস্ত্রহ্রাস চুক্তির মাধ্যমে নজিরবিহীন পরিমাণে পরমাণু অস্ত্র কমানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা রিয়া মঙ্গলবার একথা জানিয়েছে।
১৯৯১ সালের 'স্ট্রাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি ( স্ট্রাট-১) এর স্থলে পরমাণু অস্ত্র হ্রাসের নতুন একটি চুক্তির পরিকল্পনা করলেও এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দেশ দুটি। সংবাদ সংস্থা রিয়া ল্যাভরোভের উদ্ধৃতি দিয়ে জানায়, "এ চুক্তির লক্ষ্য হবে নজিরবিহীন পরিমাণে পরমাণু অস্ত্র হ্রাস করা।"
?৯৪;য়ু যুদ্ধকালে যে পরমাণু অস্ত্র ভাণ্ডার গড়ে তোলা হয়েছে তা হ্রাসের মাধ্যমে রাশিয়ার সঙ্গে সম্পকের্র নব সূচনা করতে চান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
স্ট্রার্ট-১ স্থলে ৫ ডিসেম্বরের মধ্যে নতুন একটি চুক্তির কথা থাকলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়া চুক্তি করতে ব্যর্থ হয়েছে। ওই তারিখে স্ট্রার্ট-১ এর সময়সীমা শেষ হয়েছে।
গত সপ্তাহে ডেনমাকের্র রাজধানী কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সময় রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক পার্শ্ববৈঠক করেন। ওই বৈঠকেও তারা কোনো চুক্তির ব্যাপারে একমত হতে পারেননি। এ ব্যাপারে কারণ না দর্শিয়ে দুই প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। গত জুলাইয়ে চুক্তির বিষয়ে দুই দেশের প্রেসিডেন্ট প্রাথমিকভাবে যখন ঐকমত্য প্রকাশ করেন তখন জানানো হয়, চুক্তির আওতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র সামরিক অস্ত্র ভাণ্ডার থেকে কমপক্ষে ১৫ শ' থেকে ১৬ শ' ৭৫ টি পরমাণু অস্ত্র কমানো হবে। এটা হবে দু' দেশের বর্তমানের পরমাণু অস্ত্রভাণ্ডারের এক-তৃতীয়াংশ কমানো। ল্যাভরোভ জানান, ক্রিসমাস ও নববষের্র ছুটির পর বাকি বিষয়গুলো সমাধান করা হবে।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া