Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০০৯, ১০ পৌষ ১৪১৬, ৬ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ইউরেনিয়াম চুক্তির সময়সীমা ইরানের প্রত্যাখ্যান

রয়টার্স
ইরানকে বিদেশ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করে আনার চুক্তি এ বছরের মধ্যে মেনে নিতে পশ্চিমা বিশ্ব যে সময়সীমা বেঁধে দিয়েছে, প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার তা নাকচ করে দিয়েছেন।
ইরান পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না, এ বিষয়ে নিশ্চিত হতে দেশটির কম সমৃদ্ধ ইউরেনিয়াম (এলইইউ) বিদেশে পাঠিয়ে সমৃদ্ধ করার প্রস্তাব দেয় পশ্চিমা বিশ্ব, যা তেহরানের একটি গবেষণা চুল্লির জ্বালানি হিসেবে ব্যবহার করার কথা।
ইরান বেঁধে দেয়া সময়সীমার মধ্যে ইউরেনিয়াম পাঠাতে ব্যর্থ হলে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘকে প্রস্তাব দেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানের দক্ষিণাঞ্চলের শহর শিরাজে এক বক্তব্যে আহমাদিনেজাদ বলেন, ‘আমাদের সময়সীমা বেঁধে দেয়ার তারা কে?’
তারা যদি তাদের আচরণ, ব্যবহার এবং ভাষা ঠিক না করে তবে ইরানের ঐতিহাসিক অধিকারের দাবি করে আমরা তাদের সময়সীমা বেঁধে দেব—তিনি এ কথার আর ব্যাখ্যা দেননি। ইরান পরমাণু বোমা তৈরির আকাঙ্ক্ষায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে পশ্চিমা বিশ্ব ধারণা করে আসছে। তবে ইরান তার পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করে জানিয়েছে, বিদ্যুত্ উত্পাদন বাড়ানোর জন্যই তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যাতে ইরান আরও গ্যাস ও তেল রফতানি করতে পারে।
তবে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের গোপনীয়তার ফলে পশ্চিমা বিশ্ব নিজেদের ধারণাকেই সত্য বলে দাবি করছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?