কাঠমান্ডুতে প্রচন্ডের ঘোষণা : এক মাসের মধ্যে জাতীয় সরকার না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট
এএফপি
নেপালের বিরোধী মাওবাদীরা জাতীয় ঐক্য সরকার গঠনের জন্য এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। একই সঙ্গে বলেছে, তাদের দাবি পূরণ করা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়া হবে।
উগ্র বামপন্থী-মাওবাদীরা গত বছর নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে ১১ বছর স্থায়ী জনযুদ্ধের অবসান ঘটায়। তবে সেনাপ্রধানকে বরখাস্ত করার ব্যাপারে দেশের প্রথম প্রেসিডেন্টের সঙ্গে বিরোধের পরিপ্রেক্ষিতে মাওবাদীরা সরকার থেকে বেরিয়ে যায়। মাওবাদী নেতা প্রচন্ড বলেন, আমাদের জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবি বেঁধে দেয়া সময়সীমার (২৪ জানুয়ারির মধ্যে) মেনে নেয়া না হলে পরদিন থেকে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করব। প্রচন্ড এর আগে অবশ্য জাতীয় সরকারের প্রয়োজন রয়েছে বলতেন। তবে এর আগে কখনও জাতীয় ঐক্য সরকার গঠনের সময়সীমা বেঁধে দেননি। প্রচন্ডের আসল নাম পুষ্পকমল দাহাল। প্রচন্ড রাজধানী কাঠমান্ডুতে উত্ফুল্ল শত শত সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের দাবি-দাওয়া বিবেচনায় জন্য সরকারকে এক মাসের সময় বেঁধে দিয়েছি। পুলিশ বলেছে, সমাবেশে আনুমানিক ১০ হাজার লোক হয়েছিল। প্রচন্ড বলেন, দাবি-দাওয়া পূরণ না হলে ২৫ জানুয়ারি থেকে তার দল অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করবে। তিনি আরও বলেন, আমরা যখন আমাদের পরবর্তী পর্যায়ের প্রতিবাদ বিক্ষোভ শুরু করব, তা বন্ধ করার ক্ষমতা কারও নেই।’ মাওবাদীরা নিয়মিত নেপালে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে চলেছে। দেশব্যাপী তিনদিনের ধর্মঘটের শেষে প্রচণ্ড বুধবার এসব কথা বলেন। উল্লেখ্য, তিনদিনের ধর্মঘটে নেপাল কার্যত অচল হয়ে পড়ে।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া