ভাস্কো-দা-গামা
পর্তুগিজ অনুসন্ধানকারী ও পর্যটক ভাস্কো-দা-গামা ১৫২৪ সালের ২৪ ডিসেম্বর ভারতের কোচিতে মৃত্যুবরণ করেন। তিনিই প্রথম পর্যটক যিনি নৌপথে ইউরোপ থেকে ভারতে আসেন। ইউরোপের আবিষ্কারের যুগে (অমব ড়ভ উরংপড়াবত্ু) তিনিই ছিলেন সফলতম অভিযাত্রী।
১৪৬০ কিংবা ১৪৬৯ সালে ভাস্কো দা গামা জন্মগ্রহণ করেন পর্তুগালের আলেন্তোজার সিনেগে। তার পিতা এস্তেভো দা গামা ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তি। তার মা ছিলেন ডোনা ইসাবেল সোর্ডে।
গামার শৈশব সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। ঐতিহাসিক তিক্সেরা ডি আরাগোর মতে, গামার পড়াশোনা হয় সমুদ্র থেকে দূরবর্তী শহর ইভোরায়। ধারণা করা হয়, এখানেই তিনি গণিতে শিক্ষা লাভ করেন। জ্যোতির্বিদ্যায়ও গামার দক্ষতা ছিল বলে প্রমাণিত হয়। ১৪৯২ সালে গামা পর্তুগালের রাজা ২য় জন কর্তৃক লিসবনের দক্ষিণে সেটুবলে প্রেরিত হন ফরাসি জাহাজগুলো দখল করার জন্য। এ অভিযানে গামা সফল হয়েছিলেন। গামার স্ত্রীর নাম ক্যাটেরিনা ডি অ্যাটেইডা, তাদের ঘরে ৬ পুত্র ও ১ কন্যা সন্তান জন্ম নেয়।—ইমরান রহমান

-
ফিরে দেখা

সাধারণ বিভাগ
আবহাওয়া