Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০০৯, ১০ পৌষ ১৪১৬, ৬ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ডিজিটাল সেবা প্রদানে জন্য ডাক বিভাগের অটোমেশন শুরু

তথ্যপ্রযুক্তির আধুনিক সুবিধাসম্বলিত ডাক বিভাগ অটোমেশন তথা স্বয়ংক্রিয়করণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ডাক বিভাগ ও সিনেসিস আইটি লিমিটেড সম্প্রতি একটি চুক্তি সাক্ষর করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) একেএম শফিউর রহমান এবং সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, কমিটির সদস্য মো: নজরুল ইসলাম বাবু, উক্ত মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস, ডাক বিভাগের মহাপরিচালক মোবাশশের উর রহমান, ডাক বিভাগের অন্যান্য পরিচালক ও কর্মকর্তাবৃন্দ, সিনেসিস আইটির কর্মকর্তাবৃন্দ ও প্রকল্পের সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?