অনলাইনে আত্মহত্যার জন্য ওয়েবসাইট!
ইন্টারনেট জগতে আত্মহত্যাকে নিশ্চিত করতে এবার হাজির সেপুকোডটকম। ‘ইমপ্রেস ইওর ফ্রেন্ডস, ডিসকানেক্ট ইওর সেলফ’ স্লোাগান নিয়ে যাত্রা শুরু সেপুকো ডটকম। ইচ্ছানুযায়ী ফেসবুক নেটওয়ার্কে ঢুকে সাইটটিতে সম্মানজনক আত্মহত্যা নিশ্চিত করতে সক্ষম। শুধু তাই নয়, এই সাইট ব্যবহার করে হাজারো বন্ধুকে পাঠাতে পারেন আত্মহত্যার আগে সর্বশেষ মেসেজ এবং আর আপনার প্রোফাইল পাতাটিকে সেভ করে রাখতে পারেন স্মৃতি হিসেবে। স্বভাবতই প্রশ্ন আসতে পারে, সেপুকু আসলে কি? ওয়েবসাইটটির ভাষ্যমতে, সনাতন জাপানি সামুরাইরা নাকি সম্মানজনক মৃত্যুর জন্য শত্রুর হাতে ধরা না দিয়ে বেছে নিতেন আত্মহত্যার পথ। এজন্য তারা নিজের পেটের উপরে বিশেষভাবে তরবারি চালিয়ে দিতেন। এভাবে আত্নহত্যাকে জাপানি ভাষায় বলা হয় সেপুকু। ওয়েবসাইটটি জানাচ্ছে, সেপুকু যেভাবে সামুরাইদের আত্মহত্যাকে সম্মানজনক মৃত্যু এনে দিত, তেমনি সেপুকোডটকম অনলাইন জগতে সম্মানজনক আত্মহত্যার পথ করে দিচ্ছে। সেপুকো ডটকম-এর এই ভার্চুয়াল আত্মহত্যা প্রক্রিয়া সম্পন্ন করা হয় পাঁচটি ধাপে। প্রথমে ফেসবুকের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয় সেপুকো ডটকমে। তারপর পছন্দ করতে হবে আরআইপি পাতার লেআউট। এরপর আপনার ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে লিখতে হবে সুইসাইড নোট, যা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সবার কাছে। এরপর স্মৃতির পাতায় জমা হবে বন্ধুদের নানা শোকবার্তা। অবশ্য, আপাতত ফেসবুক এই সাইটটিকে তাদের জন্য কোন ধরণের হুমকি হিসেবে দেখছে না। কারণ ৩৫০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে মাত্র ১৫ হাজারের মতো সেপুকুর মাধ্যমে ভার্চুয়াল আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আর তাই ফেসবুক এই প্রসঙ্গে আপাতত নীরব!
ইন্টারনেট অবলম্বনে এম. হারুন অর রশিদ
ইন্টারনেট অবলম্বনে এম. হারুন অর রশিদ


সাধারণ বিভাগ
আবহাওয়া


