তোমাদের জন্য বই
মিজানুর রহমান মিথুন
এক আকাশ কথা থাকে কিশোর মনে, লক্ষ-কোটি তারার ঝিকিমিকি স্বপ্ন থাকে দু’চোখ জুড়ে, থাকে চাঁদকে ছোঁয়ার তীব্র আকাঙ্ক্ষা। এ কিশোর মনকে ধরে বেঁধে রাখার সাধ্যি আছে কার। দুরন্ত গতিতে ছুটে চলে বাঁধনহারা কিশোর মন।
হুমায়ুন সাদেক চৌধুরী ঠিক সেই কিশোর মনের রাজ্যের কথাই বুনেছেন তার কিশোর কবিতার বই ‘এক কিশোরের মন’ বইটিতে। তার বইয়ের প্রতিটি কবিতাই যেন কিশোর মনে এক চুলচেড়া অনুভূতির প্রকাশ। কিশোর মনের সাত রংয়ের রঙিন পৃথিবী আর কল্পলোকের ধূসর ধূলির প্রান্তরকে তুলে ধরেছেন তার কবিতার মাঝে। কবিতার প্রতিটি ছত্রই কিশোর মনের কথা বলে যায় অবলীলায়।
‘থমকে আছে রোদের সোনা তাল সুপোরির বনে
সোনার মতো নির্জনতা ডাইনে এবং বায়ে
উদাম গায়ে এমন হারায় অচিনপুরের গাঁয়ে
শান্ত দুপুর অশান্ত হয় এক কিশোরের মনে।’
দুপুর শিরোনামের এ কবিতাটি সত্যিই যেনো শান্ত দুপুরের খোঁজে নিয়ে যায়।
‘কিশোরের রাত’ শিরোনামের কবিতায় কিশোর মনের কথা এভাবে বলেছেন—
‘রাত নিঝঝুম পাড়া ঘুমঘুম চারিদিকে নিস্তব্ধ
রাতের আকাশ তারা কুমকুম কোনো দিকে নেই শব্দ
কিশোর মন হয় উচাটন যদিও বিছানা পেতে সে
জেগে আছে শুধু মনখানি ধু-ধু ভাবনায় আছে মেতে সে।’
সবচেয়ে ভালো লাগার কথা লিখেছেন এ কিশোরী স্বপ্ন দেখে শিরোনামের কবিতায়—
‘রাতের বুকে যখন জমে আঁধার কালো কালো
পাখির গলায় গানটি যখন নীরব হয়ে থাকে
জোছনা যখন চরাচরে আলোর ছবি আঁকে
তেমন রাতে এক কিশোরীর মন থাকে না ভালো।’
এক কিশোরের মন কবিতার বইয়ের প্রতিটি কবিতাই মন ছুঁয়ে যাবার মতো। যে কারো ভালো লাগবে এ কবিতাগুলো ‘চমত্কার’ এ কবিতার বইটি প্রকাশিত হয়েছে ২০০৯-এর একুশের বইমেলায়, বই প্রকাশ করেছে অ্যাডর্ন পাবলিকেশন, অলঙ্করণ এবং প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মোমিন উদ্দিন খালেদ। মূল্য রাখা হয়েছে ৫০ টাকা, বইটি তোমরা সংগ্রহ করতে পারো।

সাধারণ বিভাগ
আবহাওয়া