Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০০৯, ১০ পৌষ ১৪১৬, ৬ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ফয়েজ আহমদের ছড়া

সাইকেল

নাক নেই মুখ নেই
নেই কোন ইনিজন।
তবু চলে পঁই পঁই
দিন-রাত সারাদিন।
আছে দুই চাক্কা
দিল বুঝি ধাক্কা।
মারে দুই চক্কর—
মারে বুঝি টক্কর!
সাইকেলে খাল-বিল
নৌকাতে পারাপার,
সাইকেলে সবই এক
যাত্রীও ড্রাইভার।


গাছ

গাছ হতে চাই গাছ হতে চাই আমি
সে গাছ হবে সবার চেয়ে দামি।
বসবে পাখি আমার ডালে ডালে
গাইবে তারা আপন তালে তালে।
আমার ছায়া শীতল ছায়া হবে
আসবে পথিক সে ছায়া উত্সবে।
হাজার শিশু আসবে আমার কাছে
খেলবে তারা আমার গাছে গাছে।
ক্লান্ত পথিক বসবে কিছুক্ষণ
ভোরের সূর্য করবে আলিঙ্গন।
আমার শাখায় ফুলের শোভা হাসে
মৌমাছি আর পাখিরা সব আসে।
আমার সুবাস সকল মাতাল করে
আমার প্রবেশ সবার ঘরে ঘরে।

গাছ হয়েছি গাছ হয়েছি আজ
আমি হলাম সকল গাছের রাজ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?