ফেনীতে বিডিআর বিদ্রোহের বিচার : ৬২ অভিযুক্তকে আজ আদালতে হাজির করার নির্দেশ
ফেনী প্রতিনিধি
ফেনীতে বিডিআর বিদ্রোহের বিচার কাজ গতকাল বেলা ৩টায় দাগনভূঞা উপজেলার জায়লস্করায় ১৯ রাইফেলস ব্যাটালিয়নের সদর দফতরে শুরু হয়েছে। বিশেষ আদালত-৩-এর বিচারক বিডিআরের ডিজি মইনুল ইসলামের আদালতে ১৯ রাইফেলস ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার জালাল আহমেদ ৬২ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আদালত ওই অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত আসামিদের কাছে অভিযোগনামার কপি প্রেরণের জন্য নির্দেশ দেন। একইভাবে আজ সকাল ৯টায় অভিযুক্ত ৬২ বিডিআর সদস্যকে আদালতে হাজির করার জন্য আদেশ দেন। দীর্ঘ এক ঘণ্টা বিচারিক কার্যক্রম চলার পর আজ সকাল ১০টায় আদালতের কার্যক্রম আবার শুরু হবে বলে ১৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী সালাউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন। একই সময় আগে বিচারিক কাজে নিয়োজিত লে. কর্নেল আক্তারুজ্জামান এবং মেজর মাকসুদ আলম সদস্য-১ ও ২ হিসেবে শপথ গ্রহণ করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল প্রতিনিধি অ্যাডভোকেট মোঃ ফরহাদ হোসেন এবং বিশেষ পিপি অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, অ্যাডভোকেট শাহনেওয়াজ টিপু বিচারআদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিলখানা বিডিআর বিদ্রোহের পরদিন ২৬ ফেব্রুয়ারি ফেনীতে সংঘটিত ১৯ রাইফেলস ব্যাটালিয়নের ৬২ পোশাকধারী বিডিআর সদস্যের বিরুদ্ধে অস্ত্রাগার থেকে অস্ত্র বের করে ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ আনা হয়। অভিযুক্ত বিডিআর সদস্যরা ফেনী কারাগারে আটক রয়েছেন।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া