আমার দেশ-এর বিরুদ্ধে ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভ পত্রিকায় আগুন
স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির রিপোর্ট প্রকাশ করার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল, কক্সবাজার, জয়পুরহাট ও সিলেটে আমার দেশ পত্রিকা পুড়িয়েছে ছাত্রলীগ ও যুবলীগ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তারা পত্রিকাটির সম্পাদক ও সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত—
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয়ের ৪/৫ জন ছাত্রলীগ কর্মী ২/৩ কপি পত্রিকা পুড়িয়ে দু্রত ঘটনাস্থল ত্যাগ করে। তবে তারা কোন হলের ছাত্রলীগ কর্মী তা জানা যায়নি।
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার শহরে আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা আমার দেশ পত্রিকায় অগ্নিসংযোগ করে। গতকাল বিকালে এক বিক্ষোভ মিছিল শেষে তারা আমার দেশ-এর বেশ ক’টি কপিতে আগুন দেয়। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, জাতির জনকের দৌহিত্র, শেখ হাসিনার পুত্র কখনও তারেক জিয়ার মতো ক্ষমতায় থেকে লুটপাট করতে পারে না। জেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত দাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ফরিদুল আলম, যুবলীগ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
জয়পুরহাট প্রতিনিধি জানান, গতকাল সকালে পত্রিকার গাড়ি আসা মাত্র আমার দেশ পত্রিকার জয়পুরহাট, আক্কেলপুর, পাঁচবিবি, ধামইরহাট এবং হিলি’র সব প্যাকেট ছিনতাই করে নিয়ে যায় যুবলীগ নেতাকর্মীরা। পত্রিকার এজেন্ট ও জয়পুরহাট সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ বাবু জানান, ভোর সাড়ে ৪টায় পত্রিকা বহনকারী গাড়ি শহরের জিরো পয়েন্ট সংলগ্ন সংবাদপত্র এজেন্টের দোকানের সামনে আসামাত্রই যুবলীগ নেতাকর্মীরা সবগুলো প্যাকেট ছিনতাই করে নিয়ে যায়।
সংবাদপত্র ছিনতাইয়ের এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অন্যান্যের মধ্যে অ্যাড. আসাদুল ইসলাম (প্রথম আলো), শাহজাহান সিরাজ মিঠু (যুগান্তর, এনটিভি ও ইউএনবি), খ.ম. আব্দুর রহমান রনি (মুক্ত বার্তা), আবু বকর সিদ্দিক (দিনকাল ও বাংলাভিশন), সাইদুর রহমান (ডেসটিনি, আরটিভি ও ফোকাস বাংলা), মাজেদুর রহমান মাজেদ (নিউ এজ, আজ আগামীকাল ও এনএনবি), মোহাম্মদ আবু মুসা (ইনকিলাব), মাশরেকুল আলম (সংগ্রাম, দিগন্ত টিভি ও সাতমাথা), এরশাদুল বারী তুষার (বৈশাখী টিভি), রেজাউল করিম (নয়া দিগন্ত), আলমগীর চৌধুরী (কালের কণ্ঠ ও একুশে টিভি), গোলাম মোস্তফা (ইসলামিক টিভি), মোমেন মুনি (বিডি নিউজ, চ্যানেল ওয়ান ও বাংলার চোখ), মাসুদ রানা (যায়যায়দিন), আব্দুল আলীম (মানবজমিন ও ফিনানসিয়াল এক্সপ্রেস), নজরুল ইসলাম (আমার দেশ), নজরুল ইসলাম (বাংলাদেশ সময়), শাহিদুল ইসলাম সবুজ (উত্তরকোণ) এ ঘটনার প্রতিবাদ জানান। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়। প্রায় ৮ ঘণ্টা পর পত্রিকার প্যাকেটগুলো পত্রিকা এজেন্টের দোকানে ফেরত দেয় বলে পত্রিকা এজেন্ট আব্দুল হামিদ বাবু জানান ।
সিলেট অফিস জানায়, গতকাল দুপুরে সিলেট জেলা ও মহানগর বাস্তুহারা লীগ নগরীর আম্বরখানায় এক প্রতিবাদ সভার আয়োজন করে। বক্তারা অভিযোগ করেন, বর্তমান মহাজোট সরকারের বিরুদ্ধে একটি মহাষড়যন্ত্রের অংশ হিসেবে এ অপপ্রচার চালানো হচ্ছে। তারা অবিলম্বে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে গত শনিবার রাতে সিলেটের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে নগরীর হাউজিং এস্টেটে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া