Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সরকারের কাছে আমার কিছুই চাওয়ার নেই : এরশাদ

জাকির হোসেন/মোঃ নুরুল আমিন, নোয়াখালী থেকে
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন, বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা হয় আমি নাকি মহাজোট সরকারের ওপর নাখোশ। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, দয়া করে আমার সম্পর্কে এসব শব্দ লিখবেন না। মহাজোট সরকারের কাছে আমার কিছু চাওয়ার নেই। একজন মুসলমান হিসেবে আমি আল্লাহর কাছে চাই। আল্লাহ আমাকে অনেক সম্মান ও ইজ্জত দিয়েছেন। আমি ৯ বছর এদেশের সফল রাষ্ট্রপতি ছিলাম। সুতরাং যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইব। এরশাদ বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ৮০ থেকে ১০০ আসনে জয়ী করতে হবে। তাহলে সরকার গঠনে জাতীয় পার্টি নিয়ামক ভূমিকা রাখবে। এ জন্য জাতীয় পার্টিকে আসনওয়ারি টার্গেট করে তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে হবে। এরশাদ তার শাসনামলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকার কথা উল্লেখ করে টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমিই উপজেলা প্রশাসন প্রবর্তন করেছিলাম। ২০ বছর আগে বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দু’জনেই উপজেলা ব্যবস্থার বিরোধিতা করে হরতালসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করেছিলেন। আজ ২০ বছর পর তারা দু’জনেই অনুধাবন করতে পেরেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন সাধন করতে হলে উপজেলা পদ্ধতির বিকল্প নেই। এরশাদ গতকাল নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা জাতীয় পার্টির সভাপতি সালাহ্উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মাহবুবুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আনম শাহজাহান, দিদারুল আলম দিদার, এআর মোঃ সেলিম, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক মোবারক হোসেন আজাদ এবং জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?