Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

না’গঞ্জ আ’লীগ অফিসে বোমা হামলা মামলা : সাবেক শিক্ষা উপমন্ত্রী পিন্টুর রিমান্ড শুনানি ফের পিছিয়েছে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলায় গ্রেফতারকৃত চারদলীয় জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ৪র্থ দফা রিমান্ড শুনানি আবারও পিছিয়েছে।
গতকাল রোববার নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালতে পিন্টুর উপস্থিতিতে রিমান্ড শুনানির কথা থাকলেও অসুস্থতার কারণে পিন্টু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকায় তাকে গতকাল আদালতে হাজির করা সম্ভব হয়নি। তাই আদালত আগামী ১১ জানুয়ারি রিমান্ড শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
এদিকে গতকাল পিন্টুকে চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক ধারায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়েছে নারায়ণগঞ্জ সিআইডি। মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির এএসপি ইউসুফ আলী মোল্লা জানান, ওই বোমা হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলার মধ্যে পিন্টুকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে এতদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই মামলায় ৪র্থ দফায় ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এরপর প্রয়োজন হলে তাকে বিস্ফোরক মামলায়ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
অপরদিকে নারায়ণগঞ্জ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মী গতকাল একই মামলায় একই আদালতে হাজিরা দিয়েছেন। ২০৫ ধারা মোতাবেক নেতাকর্মীরা তাদের আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন। তাদের পরবর্তী হাজিরার তারিখ নির্ধারিত হয়েছে ১৮ জানুয়ারি।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?