সরকার দেশের স্বাধীনতা বিপন্নের ষড়যন্ত্র করছে : খোন্দকার দেলোয়ার
স্টাফ রিপোর্টার
বর্তমান সরকার দেশের স্বার্থবিরোধী চুক্তি করে স্বাধীনতা বিপন্নের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। গতকাল বিকালে নয়া পল্টনের ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
খোন্দকার দেলোয়ার বলেন, স্বাধীনতার ৩৮ বছর পরও আমরা গণতন্ত্র পাইনি। আজও প্রকৃত মৌলিক অধিকার বঞ্চিত এদেশের মানুষ। তার উপরে বর্তমান সরকারের দেশবিরোধী কর্মকাণ্ডে এখন স্বাধীনতা থাকবে কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছে। তিনি বলেন, এই সরকার ট্রানজিটের নামে ভারতকে করিডোর প্রদানের মতো স্বার্থবিরোধী চুক্তি করে আমাদের নিরাপত্তা বিপন্ন করার পাঁয়তারা করছে। করিডোর প্রদানের ফলে বাংলাদেশও ভারতের স্বাধীনতাকামী অঙ্গরাজ্যগুলোর যুদ্ধাবস্থার অংশ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই বর্ষীয়ান রাজনীতিক। তিনি সরকারে উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, এভাবে দেশের স্বাধীনতা বিপন্ন করাই কি মুক্তিযুদ্ধের চেতনা?
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকার দলীয় সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকাণ্ডের বিভিন্ন উদাহরণ দিয়ে দেলোয়ার বলেন, তারা (সরকার) একদিকে দেশের স্বার্থবিরোধী চুক্তি করছে; অন্যদিকে জনগণের মৌলিক অধিকার হরণ করছে। তিনি অভিযোগ করেন, বর্তমানে জাতীয় সংসদ আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড বাস্তবায়ন আর জিয়া পরিবারের চরিত্র হননের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, সরকার একদলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালাচ্ছে। তাদের কাছে যারা আওয়ামী লীগ, তারাই শুধু ভালো, অন্যরা খারাপ।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষকদল নেতা শামসুজ্জামান দুদু, স্বেচ্ছাসেবক দলের মীর সরফত আলী সপু, মহিলা দল নেত্রী শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দল নেতা এসএম শফিউজ্জামান খোকন, আলহাজ আবুল হোসেন, ইসমাইল হোসেন বেঙ্গল, জহিরুদ্দিন বাবুল, ছাত্রদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু। সভায় মুক্তিযোদ্ধা দল নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে তাদের সংগঠনের নেতাদের স্থান দেয়ার আহ্বান জানান।
জিয়ার মাজার জিয়ারত : গতকাল বেলা দুটোর দিকে বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ও ড্যাব সভাপতি ডা. জাহিদ হোসেন জেল থেকে গত সপ্তাহে মুক্ত হয়ে গতকাল শেরেবাংলানগরের শহীদ জিয়ার মাজার জিয়ারত করতে যান। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা জিয়ারতে অংশ নেন।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া