হাতিবান্ধায় বিএসএফের গুলিতে নিহত ১
লালমনিরহাট ও হাতীবান্ধা প্রতিনিধি
হাতীবান্ধার দইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া গ্রামের ইয়াছিন আলী ওরফে কেচু মিয়ার ছেলে আজিজুল ইসলাম গতকাল সকালে ৯০২ নং পিলারের কাছে ডোবায় মাছ ধরতে যায়। এ সময় ভারতীয় বড়মরিচা ক্যাম্পের বিএসএফ আজিজুলকে লক্ষ্যে করে গুলি ছোড়ে। এতে আজিজুলের হাতে গুলিবিদ্ধ হয়। আজিজুলকে গুলিবিদ্ধ হতে দেখে ভারতীয় নাগরিক গরু রাখাল তপন ছুটে এলে বিএসএফ তাকেও লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই ভারতীয় নাগরিক তপন মারা যায়। গুরুতর আহত অবস্থায় আজিজুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় গোটা সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএসএফ ভারি অস্ত্র নিয়ে সীমান্তের ওপারে টহল দিচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি বিডিআরও টহল জোরদার করেছে।
-
শেষের পাতা


সাধারণ বিভাগ
আবহাওয়া


