শ্যামপুরে ব্যবসায়ীকে গুলি : যাত্রাবাড়ী ও পল্লবীতে সাড়ে ১১ লাখ টাকা ছিনতাই
স্টাফ রিপোর্টার
রাজধানীর যাত্রাবাড়ী ও পল্লবীতে দিনদুপুরে ব্যবসায়ীদের গুলি করে সাড়ে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শ্যামপুরের কারখানায় ডেকে নিয়ে মুরগি ব্যবসায়ীকে গুলি করেছে শিল্পপতি। গতকাল এসব ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ীর ১ নম্বর উত্তর কাজলার সিফাত ট্রেডিংয়ের কর্মচারী ঝোটন সাহা। প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম বাদল সাড়ে ৬ লাখ টাকা দেন ঝোটন ও জাকির হোসেনকে। তারা গতকাল বেলা ১২টায় ওই টাকা নিয়ে বিবির বাগিচায় এনসিসি ব্যাংকে যাচ্ছিলেন। ঝোটন সাহা জানান, যাত্রাবাড়ী থানার একশ’ গজ দূরে ৩টি মোটরসাইকেলে ৬ জন সন্ত্রাসী তাদের পথরোধ করে দাঁড়ায়। ছিনতাইকারীরা ঝোটনের পেট, বুক ও ডান হাতে গুলি করে সাড়ে ৬ লাখ টাকাসহ ব্যাগটি নিয়ে চলে যায়।
এদিকে, মিল্কভিটা সরবরাহকারী আলী আকবর জানান, বেলা সাড়ে ৩টায় তার খালাত ভাই আমানউল্লাহর মিরপুরের বাসা থেকে ৫ লাখ টাকা নিয়ে মিরপুর ১১ নম্বর সেকশনের সোনালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। বাসার অদূরে ৫-৬ জন ছিনতাইকারী তার ডান পায়ে গুলি করে টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তার চিত্কারে এলাকাবাসী এগিয়ে আসে। ছিনতাইকারীরা গুলি ছুড়তে ছুড়তে চলে যায়। এ সময় একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে এলাকাবাসী জানান।
অপরদিকে, শ্যামপুর থানার পোস্তগোলার ২৩ নম্বর ডিআইটি প্লটে নিউ আলমবাগ স্টিল মিলের মালিক জাহিরুল আলম খোকন ও তার ছোটভাই বদরুল আলম লাবু। কাপ্তান বাজারের মুরগি ব্যবসায়ী গোলাম মোস্তফা বাবু জানান, খোকন তাকে ওই মিলে ডেকে নেয়। সেখানে খোকনের সঙ্গে কথা বলার সময় তার ছোটভাই লাবু আসে। সে বাবুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বাবুর ডান পায়ে গুলিবিদ্ধ হয়। শ্যামপুর থানার ডিউটি অফিসার এসআই নাজমুল জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। থানার ওসি জানান, বদরুল আলম লাবুকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া