রাজধানীতে অস্ত্র ও গুলিসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ১টি ওয়ান স্যুটার গান, ৩০১ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড ওয়ান স্যুটার গানের কার্তুজ ও পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। গত শনিবার রাতে র্যাবের দুটি দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ আবদুর রহিম খান ওরফে রতন, মোঃ আলমগীর হোসেন, মোঃ শওকত আলী ও মোঃ সুমন মিয়া ।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার কাজী নজরুল ইসলাম রোডের এল/৪ নম্বর বাসার উত্তর পাশের টিনশেড বাড়ি থেকে অস্ত্রসহ সন্ত্রাসী রহিম খান ওরফে রতনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১০৯ রাউন্ড পিস্তলের গুলি ও ১টি পিস্তলের ম্যাগাজিন পাওয়া যায়।
অন্যদিকে র্যাব-২ এর আরেকটি দল রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর আজিজ মহল্লা মাদ্রাসা রোডের ১০/এ/২ বাসার নিচতলায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী আলমগীর হোসেনকে ১টি ওয়ান স্যুটার গান, ৩ রাউন্ড ওয়ান স্যুটার গানের কার্তুজ ও ১৯২ রাউন্ড পিস্তলের গুলিসহ গ্রেফতার করে। এদিকে ১১ নভেম্বর আদাবর থানার ১/ই, গোল্ডেন স্ট্রিট, রাজুর ডিশ অফিসের পাশে একটি মুদি দোকানের সামনে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করে ডিশ ব্যবসায়ী রাজুর ভাগ্নে, সহোদর মিলন ও সুজন এবং এক পথচারীকে গুলি করে পালিয়ে যায়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শওকত আলী ও সুমন মিয়াকে ১টি বিদেশি ছয় চেম্বারবিশিষ্ট রিভলবারসহ হাতেনাতে গ্রেফতার করে র্যাব।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া