Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

১৭ নেতাকে ষড়যন্ত্রকারী আখ্যায়িত করে বরিশাল বিএনপির সংবাদ সম্মেলন

বরিশাল অফিস
বরিশাল বিএনপিতে বিভেদ সৃষ্টির লক্ষ্যে সংস্কারপন্থীদের নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করলেন জেলা ও মহানগর বিএনপির নেতারা। গতকাল বিকালে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ১৭ নেতাকর্মীকে সংস্কারপন্থী আখ্যায়িত করে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির আহ্বায়ক মাহমুদ গোলাম সালেক। তিনি লিখিত বক্তব্যে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ১৭ নেতার বিবৃতির প্রতিবাদ করে তাদের সংস্কারপন্থী আখ্যায়িত করে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামাল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাবেক এমপি বিলকিস জাহান শিরিনকেও ষড়যন্ত্রকারী বলে অভিহিত করা হয়।
নেতারা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে খালেদা জিয়ার আস্থাভাজন ও পরীক্ষিত নেতা দাবি করে কেন্দ্রীয় কমিটিতে সম্মানজনক পদে রাখার দাবি জানান। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এএইচএম সালেহ আহাম্মেদ, মিসেস শাহনাজ সালেহ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামরুল আহসান শাহিন, প্যানেল সিটি মেয়র আলতাফ মাহমুদ সিকদার, একেএম শহিদুল্লাহ, আয়শা তৌহিদ লুনা, যুবদলের কেন্দ্রীয় সহসম্পাদক শাহেদ আকন সম্রাট, মহানগর যুবদলের আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার, সিটি কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ, সহজেলা মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবায়দুল হক চান, বিলকিস জাহান শিরিন, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আবদুর রহিম, সদর উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাসসহ ১৭ বিএনপি নেতা বিভিন্ন পত্রপত্রিকায় এক বিবৃতি দেন। বিবৃতিতে নেতারা বরিশাল বিএনপিকে রাজনৈতিক স্বেচ্ছাচারিতা ও ব্যক্তি রাজনীতির শৃঙ্খল থেকে মুক্ত করতে চেয়ারপার্সনের হস্তক্ষেপ কামনা করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?