২০১১ সালে ইউপি নির্বাচন হবে : ছহুল হোসাইন
সিলেট অফিস
নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন শেষ করার পর দেশে ইউপি নির্বাচন হবে। ২০১১ সালের আগে ইউপি নির্বাচন করা সম্ভব নয়। গতকাল দুপুরে সিলেটের বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্সে সার্ভার স্টেশনের স্থান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৪টি জেলায় সার্ভার স্টেশন স্থাপন করা হবে। অন্য ১০টি জেলায় বৃহত্তর আকারে স্টেশন নির্মাণ করা হবে। এসব সার্ভার স্টেশনে জাতীয় পরিচয়পত্র হালনাগাদসহ ভুলত্রুটি সংশোধন ও ত্রুটিপূর্ণ ছবি সংশোধন করা যাবে। তিনি বলেন, উপজেলা পর্যায়ে সার্ভার স্টেশন স্থাপনের মাধ্যমে তথ্য প্রযুক্তিকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ নেয়া হচ্ছে। সার্ভার পদ্ধতি চালু হলে জনগণ অনেক ভোগান্তি থেকে রক্ষা পাবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের উপ-নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান, সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলম প্রমুখ।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া