আমার দেশ সাংবাদিকের ওপর হামলায় কেউ দোষী হলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দৈনিক আমার দেশ-এর সাংবাদিক এম আবদুল্লাহর ওপর হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। কেউ দোষী প্রমাণিত হলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য সচিব মোঃ শাহেনুর মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় দৈনিক পত্রিকায় রোববার দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক এম আবদুল্লাহর ওপর হামলা হয়েছে বলে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তার প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে—দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক এম আবদুল্লাহ ১৯ ডিসেম্বর বিকালে অফিসে আসার সময় গুলশান থানাধীন নিউ এয়ারপোর্ট রোডে বনানী রেল ক্রসিংয়ের বিপরীত দিকে বিমানবন্দর সড়কে তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশের একজন এডিসির নেতৃত্বে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সন্ধ্যায় গুলশান থানায় একটি সাধারণ ডাইরি করে।
পুলিশ কর্মকর্তাদের তদন্তে সাংবাদিকের গাড়িতে বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। তা সত্ত্বেও একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া