Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

এফ স্কট ফিটজেরাল্ড

খ্যাতিমান মার্কিন ঔপন্যাসিক ও ছোট গল্পকার ফ্রান্সিস স্কট ফিটজেরাল্ড ১৯৪০ সালের ২১ ডিসেম্বর মাত্র ৪৪ বছর বয়সে হলিউডে মৃত্যুবরণ করেন।
তার রচনায় জাজ এজ অর্থাত্ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতির বিশদ বিবরণ পাওয়া যায়। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবেও তার পরিচিতি সর্বব্যাপী। তার লেখা যে চারটি উপন্যাস বিশ্বসাহিত্যকে সমৃদ্ধ করেছে সেগুলো হলো ‘দিস সাইড ইজ দ্য নাইট’ এবং দ্য গ্রেট ‘গেটস্বাই’।
১৮৯৬ সালের ২৪ সেপ্টেম্বর ফিটজেরাল্ড মিনেসোটার সেন্ট পলে জন্মগ্রহণ করেন। তার লেখালেখির প্রথম প্রয়াস হিসেবে একটি গোয়েন্দা কাহিনী প্রথম প্রকাশিত হয় স্কুলের পত্রিকায়। এ সময় তার বয়স ছিল ১২। ১৬ বছর বয়সে পড়াশোনায় অবহেলার জন্য স্কুল (সেন্টপল একাডেমি) থেকে বহিষ্কৃত হন। ১৯১৩ সালে তিনি প্রিন্সটন স্কুলে ভর্তি হন। এখানে খ্যাতিমান লেখক ও সাহিত্য সমালোচক এডমন্ড উইলসনের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। ক্যাম্প শেরিডমে খ্যাতিমান ঔপন্যাসিক জেলদার সঙ্গে তার পরিচয় হয়। ১৯১৯ সালে দু’জনের মধ্যে বিবাহপূর্ব বাগদান সম্পন্ন হয়। কলেজে পড়াকালীন অবস্থায়ই ফিটজেরাল্ড অ্যালকোহলে আসক্ত ছিলেন। এ কারণে ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। এরই একপর্যায়ে ১৯৪০ সালের এই দিনে তিনি পরলোক গমন করেন।
—ইমরান রহমান
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?