বাংলাদেশ লীগ আর্মি ও কমলাপুর স্টেডিয়ামে
স্পোর্টস রিপোর্টার
দক্ষিণ এশিয়ান গেমসের জন্য বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। এছাড়া গেমসের উদ্বোধন অনুষ্ঠানের মহড়াসহ আনুষঙ্গিক কাজ হবে এ স্টেডিয়ামকে ঘিরে। এর জন্য বাংলাদেশ লীগ ফুটবলের চলমান খেলা আজ থেকে এ স্টেডিয়ামে হচ্ছে না। বিকল্প ভেন্যু হিসেবে আর্মি ও কমলাপুর স্টেডিয়ামকে বেছে নেয়া হয়েছে। আজ কোনো খেলা নেই। ক্লাবগুলোর সঙ্গে বসে বাফুফে সবকিছু সমন্বয় করবে। কাল বাফুফের জরুরি সভায় এরকমই সিদ্ধান্ত হয়েছে।
মাঠে ফেরার অপেক্ষায় রবীন
স্পোর্টস রিপোর্টার
ফেডারেশন কাপ ফুটবলে শেখ রাসেলের বিপক্ষে তৃতীয় ম্যাচে ইনজুরির শিকার হয়েছিলেন আবাহনীর স্ট্রাইকার মোঃ রবীন। ডান পায়ের আঘাতটা বেশ গুরুতর ছিল। শেষ পর্যন্ত এই স্ট্রাইকারকে ভারতের মুম্বাইয়ের ডা. আনন্দ জোসির শরণাপন্ন হতে হয়েছিল। অস্ত্রোপচারের পরে এখন অনেকখানি সুস্থ এ তারকা ফুটবলার। জিম করলেও আপাতত তার মাঠে নামা হচ্ছে না। ফেব্রুয়ারির শেষে মাঠে নামার আশা করছেন রবীন। বলেছেন, ‘মোহামেডানের হয়ে খেলার সময় বাঁ পায়ে ব্যথা পেয়েছিলাম। এবার ডান পায়ে পেলাম। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, মাঠে নামতে সময় লাগবে। ফেব্রুয়ারির শেষে সম্ভাবনা আছে। এর আগে অনুশীলনে নিজেকে পরখ করব।’
কামরানেরও সেঞ্চুরি
হোবার্টের বেলেরিভ ওভালে অজি রাজ্যদল তাসমানিয়ার বিরুদ্ধে কাল তিনদিনের ম্যাচের দ্বিতীয়দিন সেঞ্চুরি করেছেন পাকিস্তানের কামরান আকমল। প্রথমদিন সেঞ্চুরি করেছিলেন ওপেনার সালমান বাট। দুই সেঞ্চুরির যুগলবন্দিতে পাকিস্তান প্রথম ইনিংসে ৪৩৭ রান করেছে। জবাবে দিনশেষে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে তাসমানিয়া। ইন্টারনেট দুই পেসার মোহাম্মদ আমের ও আবদুর রউফ নিয়েছেন দুটি করে উইকেট। অফস্পিনার সাইদ আজমলের ঝুলিতেও উঠেছে ২ উইকেট। আগের দিনের ৪ উইকেটে ২৭০ রান নিয়ে খেলতে নেমেছিল পাকিস্তান। তারপর কামরানের ১০৯ রানের সুবাদেই বড় স্কোর গড়ে সফরকারীরা। অজি অফস্পিনার জেসন ক্রেজা ছিলেন স্থানীয় দলের সেরা বোলার। ১৬২ রানে ৩ উইকেট পান তিনি।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ১ম ইনিংস : ৪৩৭/১০ (বাট ১৫৩, কামরান ১০৯, মিসবাহ ৪৩, ফারহাত ৩২; ক্রেজা ৩/১৬২, ম্যাকডোনাল্ড ২/৫৯)।
তাসমানিয়া ১ম ইনিংস : ১৩২/৬ (বেইলি ৫০, ওয়েলস ২৩; রউফ ২/২১, আমের ২/১৮)।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া