Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

জারাগোজার জালে রিয়ালের ছয় গোল

স্পোর্টস ডেস্ক
বার্সেলোনা বিশ্বসেরা ক্লাবের শিরোপা জিততে পারে, কিন্তু স্প্যানিশ প্রিমেরা লীগায় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ জানিয়ে দিল—চলতি মৌসুমে লা লীগার শিরোপা ধরে রাখতে হলে বার্সাকে তাদের সঙ্গেই টক্কর দিতে হবে। শনিবার তারই নমুনা রেখে লা লীগায় রিয়াল মাদ্রিদ ৬-০ গোলে হারাল রিয়াল জারাগোজাকে। তবে একইদিন সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে গেটাফে। আরেক ম্যাচে অ্যাথলেটিকো বিলবাও ২-০ গোলে হারায় ওসাসুনাকে।
জারাগোজাকে উড়িয়ে দিয়ে বার্সার সঙ্গে তাদের পয়েন্টের ফারাক দু’পয়েন্টে নামিয়ে আনল রিয়াল। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে কাটালানরা। সমান ম্যাচ ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। লীগ টেবিলের তলার দিকে থাকা জারাগোজা আসলে এ ম্যাচে কিছুই করতে পারেনি। কেবল ছয় গোল হজম করা ছাড়া। দুটি করে গোল করেন রিয়ালের আর্জেন্টাইন তারকা হিগুয়ান এবং ফন ডার ফার্ট। একটি করে গোল ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার। বিরতির আগেই ৪ গোলে এগিয়ে যায় রিয়াল। ম্যাচ আসলে তখনই শেষ। খেলা শুরুর তিন মিনিটেই গোল করেন হিগুয়ান। ২৬ ও ২৮ মিনিটে পরপর দুটি গোল করে যান ফন ডার ফার্ট। বিরতির আগে দুর্দান্ত ভলিতে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন হিগুয়ান। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিটেই গোল। এবার রোনালদো। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ম্যাচে ফেরা রোনালদো জারাগোজার ডিফেন্সকে তছনছ করে পঞ্চম গোল করেন। ম্যাচের ৭০ মিনিটে বদলি ফুটবলার হিসেবে নেমে দলের হয়ে শেষ গোলটি করেন বেনজেমা। লা লীগায় এখন পর্যন্ত সর্বাধিক ৩৫ গোল হজম করেছে জারাগোজা।
রবার্তো সোলদাদোর ২ গোলে গেটাফে হারিয়ে দেয় সেভিয়াকে। ১২ মিনিটে সেভিয়ার গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন সোলদাদো। ৩৩ মিনিটে সেভিয়ার রক্ষণভাগের ভুলে ফাঁকা গোলে বল ঠেলে দেন তিনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১ মিনিটে সেভিয়ার নেগ্রেদো একটি গোল শোধ করলেও বাকি সময়ে সেভিয়াকে রুখে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে গেটাফে। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সেভিয়া এখন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। কিন্তু রিয়াল ও বার্সার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল তারা। আরেক ম্যাচে ওসাসুনাকে ২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে উঠে এসেছে অ্যাথলেটিকো বিলবাও। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ২৬।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?