ম্যানইউর দর্পচূর্ণ
স্পোর্টস ডেস্ক
শিরোপার জন্য দারুণ জমে ওঠা ইংলিশ প্রিমিয়ার লীগের সর্বশেষ অঘটনটা ঘটাল ফুলহ্যাম। শনিবার রাতে রুনি-ওয়েনদের ম্যানচেস্টার ইউনাইটেডকে অভাবিতভাবে ৩-০ গোলে উড়িয়ে দিল তারা। কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের দর্পচূর্ণই করল ম্যানইউর নেমেসিস ফুলহ্যাম। শনিবার প্রিমিয়ার লীগে আরও নাটক হয়েছে। লিভারপুলের দুর্দশা চলছেই। ২০ দলের লীগে এখন সবার তলায় থাকা পোর্টসমাউথের কাছে ২-০ গোলে হেরে গেছে রাফায়েল বেনিটেজের দল। আরেক ম্যাচে সান্ডারল্যান্ড তিনবার সমতা এনেও শেষ পর্যন্ত ৪-৩ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটির কাছে। তবে জয় পেয়েছে ফর্মে থাকা তিন দল। আর্সেনাল ৩-০ গোলে ধসিয়ে দিয়েছে হাল সিটিকে। টটেনহ্যাম হটস্পার ২-০ গোলে জেতে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে। আর অ্যাস্টন ভিলা ১-০ গোলে হারায় স্টোক সিটিকে।
তবে রাতের আলোচনায় সেই ম্যানইউ-ফুলহ্যাম ম্যাচ। আবার ফুলহ্যাম, আবার ড্যানি মারফি। আবার ম্যানচেস্টার ইউনাইটেডের হার। এবছরেরই মার্চে ফুলহ্যামের ঘরের মাঠে পল স্কোলস এবং ওয়েন রুনি লালকার্ড পাওয়ায় ৯ জনের ম্যানচেস্টার ফুলহ্যামের কাছে হেরেছিল ২ গোলে। শনিবার হারল ৩-০ গোলে এবং পুরো ম্যাচ ১১ জনে খেলেই। গোল করেন ড্যানি মারফি, ববি জামেরা এবং আইরিশ জাতীয় দলের মিডফিল্ডার ড্যামিয়েন ডাফ। ম্যানইউর ওপর মানসিক চাপ তৈরি করতে ফুলহ্যাম প্রথম একাদশে আগের ম্যাচে ২ গোল করা মারফি এবং জোলটন গেরা দু’জনকেই রেখেছিল। তাতে ফলও পেয়েছে তারা। গত মৌসুমে সেটা ছিল ম্যানচেস্টারের শেষ হার। তাতেও টানা তিনবার ইংলিশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়া আটকায়নি তাদের। কিন্তু এ মৌসুমে ১৮ ম্যাচেই ম্যানইউর হারের সংখ্যা দাঁড়াল ৫। এক ম্যাচ বেশি খেলে লীগ শীর্ষে থাকা চেলসির চেয়ে ৩ পয়েন্ট পেছনে তারা। তাদের পয়েন্ট এখন ৩৭। ১৭ ম্যাচে চেলসির পয়েন্ট ৪০। গত শনিবারও ম্যানইউ হেরেছিল অ্যাস্টন ভিলার কাছে। শনিবার বিরতির আগে মারফির গোলে পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ফুলহ্যামের এ মৌসুমের সর্বাধিক গোলদাতা ববি জামোরা। লীগে এটি তার দশম গোল। শোনা যাচ্ছে, ইংল্যান্ড কোচ ফ্যাবিও কাপেল্লো তার বিশ্বকাপ দলে ২৭ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকারকে নিতে পারেন। এরপর কোচ ফার্গুসন তার তিন স্ট্রাইকার রুনি-ওয়েন-বার্বাতভকে নামিয়েও ম্যাচে ফিরতে পারেননি। বরং ফুলহ্যামের আইরিশ মিডফিল্ডার ডাফ ৭৫ মিনিটে তৃতীয় গোল করে ফার্গুসনের দলের কফিনে শেষ পেরেক মেরে দেন। এদিকে ম্যানচেস্টার সিটি ৪-৩ গোলে সান্ডারল্যান্ডকে হারালেও চাকরি গেল কোচ মার্ক হিউজের। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন ইন্টার মিলানের সাবেক কোচ রবার্তো মানচিনি। আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার মাসচেরানো লালকার্ড পাওয়ায় লিভারপুল গোটা দ্বিতীয়ার্ধে ১০ জনে খেলে লীগের একেবারে তলায় থাকা পোর্টসমাউথের কাছে হেরেছে ২ গোলে। বেনিটেজের লজ্জা এতে আরও বাড়ল।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া