ট্রফি পন্টিংয়ের, সিরিজ সেরা গেইল
স্পোর্টস ডেস্ক
টেস্ট সিরিজের শুরুতে যে ওয়েস্ট ইন্ডিজকে দেখা গিয়েছিল, সিরিজ শেষে সেই ক্যারিবীয়দেরই অন্য ছবি। না, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্যার ফ্রাঙ্ক ওরেল ট্রফি জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। সেটি ২-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়াই। কিন্তু শেষ দুই টেস্টে ক্রিস গেইলরা যেরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াকু ক্রিকেট খেলে গেলেন রিকি পন্টিংদের বিপক্ষে, তার স্বীকৃতি দিলেন সাবেক অজি অধিনায়ক ইয়ান চ্যাপেলও। বললেন, ‘সিরিজের ফলটা মোটেই ক্যারিবীয়দের লড়াকু পারফরমেন্সের কথা জানায় না। কিন্তু আমরা যারা দেখেছি, তারা অবশ্যই বলব এটাই হয়তো ক্যারিবীয়দের টার্নিং পয়েন্ট হতে পারে।’
কাল পার্থ টেস্টের পঞ্চম ও শেষদিন অস্ট্রেলিয়ার জিততে দরকার ছিল সফরকারীদের শেষ উইকেট। আর ক্যারিবীয়দের দরকার ছিল আরও ৫১ রান। চতুর্থ দিনে দশম উইকেট জুটিতে ৩০ বলে ২৯ রান যোগ করে ক্যারিবীয় শিবিরে আনন্দের পরশ বুলিয়ে দিয়েছিলেন দুই বোলার কেমার রোচ ও গ্যাভিন টঙ্গ। কিন্তু কাল শেষ দিনে ১৫ রানের বেশি যোগ করতে পারলেন না তারা। আউট হয়ে যান রোচ। তবে সেই আউটের জন্য তৃতীয় আম্পায়ারের ভিডিও রেফারেলের সাহায্য নিতে হয়েছে অজিদের। পেসার ডগ বোলিঞ্জারের বল রোচের ব্যাটে আলতো পরশ লেগে জমা পড়ে কিপার ব্রাড হাডিনের হাতে। এটাই ছিল অজিদের দাবি। তাতে সঙ্গে সঙ্গে আঙুল তোলেন কিউই আম্পায়ার বিলি বাওডেন। কিন্তু রেফারেল সিদ্ধান্তের জন্য আবেদন করেন রোচ। ভিডিওতে হট স্পটে বল ব্যাটে লাগার কোনো প্রমাণ না পাওয়া গেলেও কেবল আওয়াজ শোনার ওপর ভিত্তি করে টিভি আম্পায়ার বাওডেনের সিদ্ধান্তই বহাল রাখেন। তাই দ্বিতীয়বারের মতো আঙুল তোলেন বাওডেন। তাই ৩২৩ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। ৩৫ রানে তৃতীয় টেস্ট জেতার সঙ্গে সঙ্গে ফ্রাঙ্ক-ওরেল ট্রফি ২-০-তে জিতে নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
তবে ক্যারিবীয়দের জন্য সুসংবাদ হলো ম্যাচসেরা ও সিরিজ সেরার পুরস্কার অধিনায়ক ক্রিস গেইলের হাতে গেছে। তিন টেস্টের সিরিজ ২-০-তে হারলেও ওয়েস্ট ইন্ডিজ যে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে, তার প্রশংসা করতে অবশ্য কার্পণ্য করেনি অজি মিডিয়া।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া