Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শেবাগের নেতৃত্বে নামছে ভারত

স্পোর্টস ডেস্ক
তার ক্যারিয়ার রেকর্ড বলছে, ভারতকে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে দুটিতে জিতেছেন, হেরেছেন তিনটিতে। খুব একটা ভালো যে নয় সেটি স্বীকার করে নিয়েছেন বীরেন্দ্র শেবাগ নিজেই। আজ তারই অধীনে কটকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে খেলতে নামছে ভারত। কারণ নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নাগপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্লো ওভার রেটের কারণে চলতি পাঁচ ম্যাচের সিরিজে দুটি ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। যার মানে কটকের পর ধোনি মিস করবেন কলকাতার ইডেন গার্ডেনে হতে যাওয়া চতুর্থ ওয়ানডেও।
ভারত আজ বেশ ভাঙাচোরা দল নিয়েই নামতে যাচ্ছে। ধোনির পাশাপাশি খেলতে পারবেন না যুবরাজ সিংও। তার আঙুলের ইনজুরি এখনও সারেনি। তবে দলের সঙ্গে কটকে রয়েছেন তিনি। তার জায়গা আগের ম্যাচের মতোই নেবেন বিরাট কোহলি। ধোনির জায়গায় আজ উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন দিনেশ কার্তিক। শ্রীশান্থ এখন পর্যন্ত সুস্থ হতে পারেননি। তাই তার জায়গায় ফিরিয়ে আনা হয়েছে ইশান্ত শর্মাকে। ব্যাটিং নিয়ে তেমন ভাবছেন না শেবাগও। তার ভাবনায় দলের বোলিং ও ফিল্ডিং। কারণ, রানের পাহাড় গড়েও শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানানো যাচ্ছে না। তবে সেই সঙ্গে আজ আরেকটি ব্যাপারও মাথায় রাখছেন ভারপ্রাপ্ত অধিনায়ক। বলেছেন, ‘জেতা-হারা পরে। আগে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ৫০ ওভার শেষ করতে হবে। সেদিকেই জোর দেবো। তাই মাঠে এ ম্যাচে সবাইকে দু্রত নড়াচড়া করতে হবে।’ ধোনির মতো শেবাগেরও দাবি, ভারতের বর্তমান ব্যাটিং লাইন অন্যতম বিশ্বসেরা। কিন্তু বোলিং ও ফিল্ডিং সেই মানে না হওয়ায় ম্যাচ হাতছাড়া হচ্ছে। সেই কথাটি সতীর্থদের জানাতেও ভুল করেননি শেবাগ।
এদিকে ইনজুরি ভর করেছে শ্রীলঙ্কান দলের ওপরও। নাগপুরে দ্বিতীয় ওয়ানডেতে যার হার না মানা ৩৭ রানের সুবাদে জিতেছিল সফরকারীরা, সেই অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস পড়েছেন ইনজুরিতে। ইনজুরির শিকার হয়ে বাকি ওয়ানডে সিরিজটাই শেষ হয়ে গেছে তার। দেশেই ফিরে যাচ্ছেন ম্যাথুস। তার জায়গায় শ্রীলঙ্কা উড়িয়ে এনেছে আরেক অলরাউন্ডার থিসারা পেরেরাকে। তবে লঙ্কান দলের মধ্যমনি সেই তিলকারত্নে দিলশানই। দুই ওয়ানডেতে যিনি হাঁকিয়েছেন দুটি সেঞ্চুরি। আজ তার ব্যাটের দিকে অবশ্যই তাকিয়ে থাকবে লঙ্কানরা। আছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারাও। তার ব্যাটেও দুই ম্যাচে আগুন ধরেছে। তবে ভারতের মতো লঙ্কানরাও দলের বোলিং নিয়ে ভাবনায়। অবশ্য ফ্লাট উইকেটে বোলারদের করার কিছু থাকছে না। আজ কটকেও সেই একই অবস্থার আভাস মিলেছে। প্রশ্ন সেই টসকে নিয়ে। কারণ দিন-রাতের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং নিলেই ফ্রন্টফুটে চলে যাবে সেই দল। তবে লঙ্কানরা তা নিয়ে ভাবছে না। কারণ, তাদের দলে যে রয়েছেন দিলশান।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?