Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

এমিলির জোড়া গোলে মোহামেডানের জয়

স্পোর্টস রিপোর্টার
৭৭ মিনিট পর্যন্ত ম্যাচটা ছিল গোলশূন্য ড্র। তিন ম্যাচে টানা জয়ের পর চতুর্থ ম্যাচে জায়ান্ট কিলারখ্যাত আরামবাগের কাছে পয়েন্ট খোয়ানোর উপক্রম হয় মোহামেডানের। কিন্তু এ সঙ্কটময় মুহূর্তে মোহামেডানকে উদ্ধার করেন জাতীয় দলের দেশসেরা স্ট্রাইকার এমিলি। ৭৮ এবং ৮০ মিনিটে পর পর দুই গোল করেন এমিলি। ইনজুরি টাইমে সুবাইর মোহাম্মদ আরামবাগের পক্ষে ১টি গোল করে ব্যবধান কমান। ৪ ম্যাচে টানা জয়ে ১২ পয়েন্ট নিয়ে মোহামেডান বাংলাদেশ লীগে আবাহনীর সঙ্গে যৌথভাবে শীর্ষে রইল। অন্যদিকে ৩ ম্যাচে আরামবাগের পয়েন্ট ৫।
শুরু থেকেই ম্যাচে মোহামেডানের প্রাধান্য ছিল। একের পর এক গোলের সুযোগ নষ্ট করে কাল সাদাকালো জার্সির বদলে সবুজ রংয়ের জার্সি পরিহিত মোহামেডান। একই রকম জার্সি হওয়া সত্ত্বেও স্বাগতিক দল হওয়ায় আরামবাগ সাদাকালো জার্সি পরেই নামে। মোহামেডান-আরামবাগ দু’দলের খেলাতেই পরিকল্পনার অভাব ছিল তীব্র। বেশিরভাগ সময় বল মাঝমাঠে ঘুরছিল। এমন ক্লান্তিহীন ম্যাচ দেখতে কালও বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাত্র হাজারখানেক দর্শক উপস্থিত ছিলেন। ১৫ মিনিটে বুকোলা, ১৮ মিনিটে আবার বুকোলা, ৩৫ মিনিটে আরমান আজিজ, বিরতির পর আরিফুল মোহামেডানের পক্ষে গোলের সুযোগগুলো নষ্ট করেন। ৩৬ মিনিটে আরামবাগের মিডফিল্ডার কবিরের ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৭৮ মিনিটে মামুনুলের ডানপ্রান্তের লব বক্সের মাথায় দাঁড়ানো এমিলি চমত্কার হেডে গোল করে দলকে এগিয়ে দেন (১-০)। ৮০ মিনিটে একই প্রান্ত থেকে বুকোলার ক্রস, আরামবাগের ডিফেন্ডাররা নিষ্ক্রিয় দাঁড়িয়ে তামাশা দেখছিলেন, কোনো বাধা ছাড়াই এমিলি বল জালে জড়িয়ে দেন (২-০)। বাংলাদেশ লীগে এটি এমিলির চতুর্থ গোল। শেখ রাসেলের স্ট্রাইকার রনি ৫ গোল করে শীর্ষে আছেন। ইনজুরি টাইমে কাউন্টার অ্যাটাক থেকে আরামবাগের সুবাইর মোহাম্মদ আমিনুলের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান (২-১)। ম্যাচ হেরে আরামবাগ কোচ ওয়াজেদ গাজী তার দলের পারফরমেন্সের সমালোচনা করেন। মোহামেডান কোচ মারুফুল ম্যাচ জেতায় সন্তোষ প্রকাশ করেন, ‘দেরিতে গোল পেলেও শুরু থেকেই ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।’
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?