Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শক্তি-দুর্বলতার অন্য হিসাব

স্পোর্টস রিপোর্টার
পয়েন্টের হিসাবে মোহামেডান কিছুটা এগিয়ে। তবে লীগের সেরা হবে কে—সেটা জানা যাবে আজ। তার আগে দু’দলের শক্তি-দুর্বলতায় কে কোথায় এগিয়ে আর কোথায় পিছিয়ে সেটা জেনে নিন।
ওপেনিং :
আগে পারফরমেন্স শুনুন। কাল পর্যন্ত লীগের ১২ সেঞ্চুরির মধ্যে আবাহনীর একাই পাঁচটি। মোহামেডানের ঝুলিতে আছে দুটো সেঞ্চুরি। আবাহনীর এই পাঁচ সেঞ্চুরির মধ্যে চারটির মালিকই দলের দুই ওপেনার। ইমরুল কায়েস ও রনি তালুকদার এবারের লীগে সর্বোচ্চ দুটি করে সেঞ্চুরি পেয়েছেন। বাঁহাতি ইমরুল কায়েস আছেন চমত্কার ফর্মে। লীগে ভাল পারফরমেন্স দেখিয়ে ইমরুল কায়েস ফের জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন। মোহামেডানের বিপক্ষে আজকের লীগ ‘ফাইনালে’ রনি তালুকদার ও ইমরুল কায়েসের ওপেনিং জুটিই আবাহনীকে এগিয়ে রাখছে। লীগজুড়ে এই ওপেনিং জুটি আবাহনীকে সাফল্য এনে দিয়েছে। পক্ষান্তরে মোহামেডান গোটা লীগে ওপেনিং জুটি নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে। সর্বশেষ ম্যাচে মোহামেডানের ওপেনার ব্যাটসম্যান হিসেবে নেমেছিলেন পাকিস্তানি নাভেদ-উল-হাসান। লীগের মাঝপথে এসে হঠাত্ করে মোহাম্মদ আশরাফুল ওপেনার হয়ে যান। লীগে আশরাফুলের একটি সেঞ্চুরি আছে। তবে গাজী ট্যাংকসের বিপক্ষে সেই সেঞ্চুরিটা তিনি ওপেনার হিসেবে পাননি। মাঝখানে খেলতে নেমেই পেয়েছিলেন সেঞ্চুরিটা। দলের অপর ওপেনার শামসুর রহমান শুভ লীগে তিন শতাধিক রান পেলেও কোনো সেঞ্চুরি পাননি। ১১ ম্যাচে কেবল দুটো হাফসেঞ্চুরি—ওপেনারের কাছ থেকে যে দল আরও বেশি চায়! এই তুলনায় ওপেনিং স্লটে মোহামেডানের চেয়ে আবাহনীই বেশি নম্বর পাচ্ছে।
মিডলঅর্ডার :
আফতাব আহমেদ, মার্শাল আইয়ুব, ফয়সাল হোসেন ও মাহমুদউল্লাহ বনাম সাকিব আল হাসান, মাহবুবুল করিম, আবদুর রাজ্জাক ও নাসির হোসেন। লীগের পেছনের ম্যাচগুলোতে এই আটজনের পারফরমেন্স বিবেচনায় আনলে হিসাবটা প্রায় সমান-সমান। এবারের লীগে মোহামেডানের মূল শক্তিটা কিন্তু ব্যাটিংয়ে। আইসিএল ফেরত আফতাব আহমেদই এখন এই দলের সেরা ব্যাটসম্যান। ব্যাটিং স্মম্ভ। আবাহনীর বিপক্ষে লীগ ম্যাচে আফতাব আহমেদের হার না মানা ১০৭ রানের দুর্দান্ত সেঞ্চুরিটাই মোহামেডানকে জয় এনে দেয়। কোনো সন্দেহ নেই, আজ লীগ শিরোপা নির্ধারণী ম্যাচে আফতাবের ব্যাটের দিকে চেয়ে আছে মোহামেডান। মার্শাল আইয়ুব তিনটি হাফসেঞ্চুরিসহ তিন শতাধিক রান নিয়ে মিডলঅর্ডারে মোহামেডানের অন্যতম ভরসা। মাহমুদউল্লাহ রিয়াদও ব্যাট হাতে ভালো ফর্মে আছেন। তবে মাত্র একটি হাফসেঞ্চুরি পাওয়া ফয়সাল হোসেন মোহামেডানের মিডলঅর্ডারে ম্রিয়মান পারফর্মার। মিডলঅর্ডারে আবাহনী অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটিং নিয়েও ঠিকই একই চিন্তায়। ব্যাট হাতে সাকিব আবাহনীকে জেতাতে পারছেন কই? বিমানের বিপক্ষে ‘টাই’ ম্যাচের পরে আবাহনীর ড্রেসিংরুমের সামনে সমর্থকদের উষ্মাও শুনতে হয়েছে সাকিবকে। আজ লীগের শেষ ম্যাচের জন্যই কি সব জবাব তৈরি করে রেখেছেন সাকিব? পাকিস্তানি আবদুল রাজ্জাক আবাহনীর মিডলঅর্ডারের শক্তি বাড়িয়েছেন অনেক গুণ। সুর্যতরুণের বিপক্ষে মিরপুরে তার ১৮৫ রানের ইনিংসটাই যে এবারের লীগে একক সর্বোচ্চ।
লোয়ার অর্ডার :
এবারের টি-টুয়েন্টি লীগের শিরোপা জিতেছে আবাহনী মোহাম্মদ রফিকের ব্যাটিং ঝড়ে। শেষের দিকে নেমে ছক্কা-চারের ঝড় তুলতে পারঙ্গম মোহাম্মদ রফিক। আরাফাত সানিও নিচের দিকে ব্যাট হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। মোহামেডানের যে লম্বা ব্যাটিং লাইনআপ তাতে অধিনায়ক খালেদ মাসুদকে ব্যাট করতে হচ্ছে লোয়ার অর্ডারে! বেশিরভাগ ম্যাচেই ব্যাট করার সুযোগ হচ্ছে না মাসুদের। আর তাই ১৪ ম্যাচে খেলে এবারের লীগে কোনো হাফসেঞ্চুরি নেই তার। রান করেছেন মাত্র ১২১। কিন্তু গড় ৩০.২৫! শেষের দিকে নেমে ‘নটআউট’ হয়ে ফিরছেন প্রায়। রানা নাভেদ মূলত স্লগার হিসেবে পরিচিত। কিন্তু একটা ছক্কা মারার পরই ফিরে আসাকে যেন অভ্যাস বানিয়ে ফেলছেন এই পাকিস্তানি!
বোলিং :
স্পিনার নাবিল সামাদ এবং সাকলাইন সজিব ছাড়া বোলিং বিভাগে মোহামেডানের যে কেউ ‘পাস’ মার্কই পাচ্ছেন না! বোলিংটাই এবারের লীগে মোহামেডানের সবচেয়ে বড় দুর্বলতা। সেই সঙ্কট কাটাতে মোহামেডান পাকিস্তানি রানা নাভেদকে উড়িয়ে এনেছে। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে রানা কি পারবেন মোহামেডানের প্রত্যাশা পূরণ করতে। পেসার দেলোয়ার, শাহাজাদা মোহামেডানের মতো বড় দলে খেলার মর্যাদা রাখতে পারলেন কই? বোলিং নিয়ে এই তুলনায় আবাহনী আজ কিছুটা এগিয়ে থাকছে মোহামেডানের চেয়ে। নতুন বলে দু’দলের বোলিং সুচনায় থাকছেন দুই পাকিস্তানি। মোহামেডানের রানা নাভেদ। আবাহনীর আবদুল রাজ্জাক। ব্যাটিংয়ে দলকে বেশি কিছু দিতে না পারলেও বল হাতে সাকিব আল হাসান প্রতি ম্যাচেই আবাহনীর অন্যতম পারফর্মার। আজকের ম্যাচেও সাকিবের স্পেলটা নিরাপদে পার করতে চাইবে মোহামেডান। সাকিবের সঙ্গে রফিকের স্পিনের যোগ আবাহনীর বোলিং শক্তিকে এগিয়ে রাখছে।
ইনজুরি :
ঠিই এই জায়গায়ও দারুণ মিল মোহামেডান এবং আবাহনীর। ইনজুরির কারণে পুরো লীগটাই মিস করেছেন আবাহনীর মাশরাফি বিন মর্তুজা। একই কারণে মোহামেডানের হয়ে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ হয়েছে এবার ওপেনার তামিম ইকবালের। যথারীতি আজকের ম্যাচেও দু’জনই দর্শক।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?