Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার : রি-কল হতে পারে

বিনোদন রিপোর্ট
আলোচিত সমালোচিত ছবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেন্সর বোর্ড রি-কল করতে পারে বলে আভাস দিয়েছেন একাধিক বোর্ড সদস্য। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এ ছবিটি মুক্তির পর পরই সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ছবির বিষয়বস্তু আর কিছু কিছু দৃশ্যের উপস্থাপনার বিষয়ে সচেতন দর্শক আপত্তি তুলেছেন। আর এমন বিষয়বস্তু ও উপস্থাপনার একটি ছবি কীভাবে সেন্সর ছাড়পত্র পেল এ নিয়েও চলছে বিতর্ক। বিষয়টি নিয়ে বোর্ড সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ছবিটিকে রি-কল করা হতে পারে বলে মন্তব্য করেছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বোর্ড সদস্য বলেছেন, ছবিটির বিষয়ে প্রচুর অভিযোগ আর বিতর্ক আমাদের কাছে এসেছে। এ কারণে আমরা বিষয়টি নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা করেছি। ছবিটিকে রি-কল করার একটি প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিটির গল্প গড়ে ওঠেছে লিভ টুগেদার নিয়ে। আমাদের সমাজে লিভ টুগেদার এখনও স্বীকৃত নয়, তারপরও এমন একটি বিষয়বস্তুর ছবিকে কীভাবে সেন্সর বোর্ড ছাড়পত্র দিল এ নিয়ে সবমহলে বিতর্ক চলছে। অন্যদিকে ছবির বিভিন্ন দৃশ্যে আপত্তিকর সংলাপ, জন্মনিরোধক পণ্যের কদার্য উপস্থাপনা আর নারীর প্রতি সমাজের বিভিন্ন স্তরের মানুষের লোলুপদৃষ্টিকে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন। সরেজমিন ঢাকার বিভিন্ন সিনেমা হলে দেখা গেছে, পারিবারিক দর্শকরা ছবিটি দেখে বিরুপ মন্তব্য করছেন। অনেকেই ছবিটির মধ্যভাগে সিনেমা হল ছেড়ে ওঠে গেছেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?