Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

হারিরি-বাশার গঠনমূলক আলোচনা

রয়টার্স
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরির মধ্যে শনিবার দামেস্কে ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে। এতে করে হারিরির নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের সঙ্গে সিরিয়ার পাঁচ বছরের বিদ্বেষপূর্ণ সম্পর্কের অবসান হলো।
দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের প্রবেশ দ্বারে হারিরিকে উষ্ণ অভ্যর্থনা জানান সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ।
প্রেসিডেন্ট প্রাসাদে প্রথম দফায় তিন ঘণ্টাব্যাপী ওই আলোচনার পর সিরিয়ার প্রেসিডেন্টের সহযোগী বুথাইনা শাবান সাংবাদিকদের বলেন, ‘আমি এটুকু বলতে পারি যে, আন্তরিক পরিবেশে গঠনমূলক আলোচনা হয়েছে।’
তিনি আরও জানান, বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের নেতার মধ্যকার সম্পর্কের বরফ গলেছে এবং তারা সব বিষয়ে খোলাখুলি, স্বচ্ছ ও আন্তরিক আলোচনা করেছেন। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানায়, দুই নেতা সব মতানৈক্যের অবসান ঘটিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন সূচনা নিয়ে আলোচনা করেছেন। সংবাদ সংস্থাটি হারিরির উদ্ধৃতি দিয়ে জানায়, তিনি সিরিয়ার সঙ্গে বাস্তবসম্মত ও কৌশলগত সম্পর্ক স্থাপন করতে চান। লেবাননের পার্লামেন্ট সদস্য এবং হারিরির আত্মীয়া বাহিয়া আল-হারিরি বলেন, ‘সব শেষে সিরিয়া হচ্ছে আমাদের নিকটতম দেশ। ঈশ্বরের কৃপায় এ সফরের ফলে লেবাননে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরে আসবে।’
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?