Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

এএফপি
গভীর সমুদ্র অনুসন্ধানকারীরা গতকাল অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটির একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে। জাপানি সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ওই জাহাজটি ডুবে যায়। এটি ছিল একটি হাসপাতাল জাহাজ।
অস্ট্রেলিয়ার সরকার জানায়, ১৯৪৩ সালের ১৪ মে এএইচএস সেন্টোউর নামে জাহাজটি কোনো সতর্ক বার্তা ছাড়াই ডুবে যায়। জাহাজটিতে তখন ৩৩২ জন লোক ছিল। এর মধ্যে মাত্র ৬৪ জন বেঁচে যায়।
অনুসন্ধানকারীরা কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেন শহরের অদূরে সমুদ্রের ২ কিলোমিটারের বেশি গভীরে জাহাজটির সন্ধান পায়। কুইন্সল্যান্ড রাজ্যের প্রধানমন্ত্রী অ্যানা ব্লাই বলেন, আগামী মাসে জাহাজটির ভগ্নাংশের চিত্র তুলে আনতে উচ্চ ক্ষমতাসম্পন্ন লেন্সবিশিষ্ট ক্যামেরায় সজ্জিত একটি জলযানকে সেখানে পাঠানো হবে। উপ-প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এক বিবৃতিতে বলেন, ‘এএইচএস সেন্টোউরের সন্ধান পাওয়ায় অস্ট্রেলিয়ানরা ২৬৪ জন সাহসী নার্স ও ক্রু যারা তাদের দেশের জন্য জীবন দিয়েছিলেন তাদের সম্পর্কে নিশ্চিত হবেন এবং স্মরণ করবেন।’
ব্লাই বলেন, ‘জাহাজটি শনাক্তের ফলে যুদ্ধকালীন যারা প্রিয়জনদের হারিয়েছেন তারা কিছুটা হলেও শান্তি পাবেন’।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?