তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র শত শত ফ্লাইট বাতিল : পাঁচজনের প্রাণহানি
রয়টার্স, বিবিসি
টানা ১২ ঘণ্টার তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের রাজধানীসহ ১০ স্টেটের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মারা গেছে ৫ জন এবং দুর্যোগের ১২ ঘণ্টায় গাড়ি দুর্ঘটনার সংখ্যা প্রায় ৪ হাজার। কয়েকশ’ ফ্লাইট বাতিল করা হয়েছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এমন তুষারপাতের ঘটনা সাম্প্রতিক সময়ে এটাই প্রথম বলে জাতীয় আবহাওয়া দফতরের বুলেটিনে জানা গেছে। সর্বশেষ ১৯৬২ সালে ওয়াশিংটন ডিসিতে তুষার পড়েছিল ১৬.২ ইঞ্চি। এবার সে রেকর্ড ভঙ্গ হলো। ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, নর্থ ক্যারলিনা, মেরিল্যান্ড প্রভৃতি এলাকায় শুক্রবার থেকেই তুষারপাত শুরু হয়। ক্যাপিটল হিলের আশপাশে ২৪ ইঞ্চি পর্যন্ত তুষার জমে শনিবার সন্ধ্যা নাগাদ। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ক্যান্টাকি এবং ম্যাসেচুসেটস স্টেট পর্যন্ত বিস্তৃত হয় প্রাকৃতিক এ দুর্যোগ। রোববার সকালে বস্টন, কানেকটিকাট, রোড আইল্যান্ডের বিরাট এলাকায় ৮/৯ ইঞ্চি তুষার জমে। ফলে এসব অঞ্চলের জনজীবনে অচলাবস্থা নেমে এসেছে। ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, ওয়েস্ট ভার্জিনিয়া, ক্যান্টাকি স্টেটে জরুরি অবস্থ জারি করা হয়েছে। কয়েক লাখ মানুষ বিদ্যুত্হীন হয়ে পড়েছেন। তুষার পাতের সময় কোনো কোনো এলাকায় ৪৫ মাইল বেগে ঝড় বয়ে যায়। ফলে রাস্তা ও বিদ্যুতের তারের ওপর অনেক গাছ ভেঙে পড়ে। ভার্জিনিয়া স্টেটের জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র বব স্পিন্ডেল মিডিয়াকে বলেছেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার পদক্ষেপ নেয়া হলেও রাস্তার ওপর তুষার জমায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে অনেক এলাকায়।
দুর্যোগপূর্ণ এলাকায় হাজার হাজার বাংলাদেশী রয়েছেন। তবে তারা আগে থেকেই সতর্কতা অবলম্বন করায় কোনো ধরনের সমস্যায় পড়েননি বলে জানা গেছে। নিউইয়র্ক সিটির ব্রুকলীন, কুইন্স, ব্রঙ্কসে বাংলাদেশী বাণিজ্যিক পাড়াকে শনিবার ভুতুড়ে শহর হিসেবে মনে হয়েছে। কোথাও কোথাও ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমে আছে বলেও বিবিসির খবরে বলা হয়েছে। বাল্টিমোর ও ওয়াশিংটন এলাকায় শনিবার রাত পর্যন্ত ৫৬ সেন্টিমিটার তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০০৩ সালের ফেব্রুয়ারির পর এটাই এ অঞ্চলে সবচেয়ে বেশি তুষারপাত। ঘণ্টায় দুই ইঞ্চি তুষারপাতের ফলে ওয়াশিংটনের রিগ্যান বিমানবন্দর রোববার সকাল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ডালাস ইন্টারন্যাশনাল বিমানবন্দরের বেশিরভাগ ফ্লাইটই বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, বাল্টিমোরের বেশিরভাগ বিমানের ফ্লাইটই বাতিল করা হয়েছে। ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা ব্যাহত হচ্ছে। নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটনের মেয়র অ্যাড্রিয়ান ফেন্টি তুষারপাতের কারণে দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করে ডিস্ট্রিক অফ কলাম্বিয়ার বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কোপেনহেগেন সম্মেলন থেকে ভার্জিনিয়ার এন্ড্রু বিমান ঘাঁটিতে অবতরণ করেন। আবহাওয়া খারাপ থাকার কারণে তিনি মোটর শোভাযাত্রা সহকারে ওয়াশিংটনে পৌঁছেন। সাধারণত তিনি হেলিকপ্টারে করে গিয়ে থাকেন। তুষার ঝড় উত্তরে নিউইয়র্ক ও বোস্টনের দিকে অগ্রসর হচ্ছে বলে বিবিসি জানিয়েছে। তুষারপাতের কারণে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে। ট্রেন কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছে, বোস্টন ও ওয়াশিংটনের মধ্যে চলাচলকারী ট্রেনগুলো আধাঘণ্টা থেকে একঘণ্টা পর্যন্ত বিলম্ব করছে এবং বেশি দূরত্বের ট্রেনগুলো দুই থেকে তিন ঘণ্টা বিলম্ব করছে। বিবিসি জানিয়েছে, তুষারপাতের কারণে সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে তিনজন নিহত হন ভার্জিনিয়া রাজ্যে, অপর দু’জন ওহাইয়োতে। ভার্জিনিয়া ও মেরিল্যান্ড রাজ্যেও দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করা হয়েছে।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া