Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

প্রতিহিংসার রাজনীতি পরিহার করুন : মঞ্জু

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন দল ও মতের লোক থাকবে। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে শারীরিক ও পেশিশক্তির রাজনীতি থেকে দূরে থাকতে হবে। প্রশাসনকে ব্যবহার করে অন্য দলকে নির্যাতন করা হলে তার ফল ভালো হয় না।
শুক্রবার সন্ধ্যায় স্বরূপকাঠি উপজেলা জাতীয় পার্টি (জেপি) কার্যালয়ে পৌর ও সদর ইউনিয়ন জেপি নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পৌর জেপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম চান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ানম্যান মোঃ মাহিবুল হোসেন মাহিম, উপজেলা জাতীয় পার্টি (জেপি) আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম সাঈদ, জেপি নেতা মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, মোঃ আনোয়ার সাদাত পিয়াল প্রমুখ নেতা।
এর আগে জাতীয় পার্টির (জেপির) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মাহিবুল হোসেন মাহিম, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যাান মোঃ গোলাম সরওয়ার জমদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান টুলু, দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এমএ রব্বানী ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?