Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সংগঠন-সভা-সমাবেশ

খুলনা বিভাগে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প
বিজয় দিবস উপলক্ষে হামদর্দের খুলনা বিভাগের ১৪টি চিকিত্সা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এসব কেন্দ্রে ১০ হাজার রোগীকে সেবা প্রদান ও ৩ লাখ টাকার ওষুধ বিনামূল্যে দেয়া হয়েছে। এ উপলক্ষে হামদর্দের খুলনা কেন্দ্রে ১৬ ডিসেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের খুলনার আঞ্চলিক ম্যানেজার হাকিম মোঃ আবু সিদ্দিক সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কিউএইচ আজগর, খুলনা ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকিম আশরাফ হোসেন মোড়ল, উপ-অধ্যক্ষ হাকিম নৃপেন্দ্র নাথ বৈরাগী, হাকিম আনোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আবদুল লতিফ প্রমুখ।
বুদ্ধিজীবী দিবস পালিত
খুলনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে নগরীর গলামারী বধ্যভূমি স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, খুলনা বিশ্ববিদ্যালয়, আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, প্রেসক্লাব খুলনা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিএনপি ও জামায়াতে ইসলামী দিবসটির তাত্পর্য তুলে ধরে পৃথক পৃথক আলোচনা সভা ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করে।
নারী ও শিশু পাচার প্রতিরোধে কর্মশালা
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ‘শিশু ও নারী পাচার এবং মানবাধিকার’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এনএম জিয়াউল আলম। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক প্রভাষ চন্দ্র বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তসলিমা খাতুন। কর্মশালায় সরকারি-বেসরকারি ও এনজিও পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের অভিনন্দন
ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের খুলনা শাখা নগরীর শেরে বাংলা রোডের অস্থায়ী কার্যালয়ে গত মঙ্গলবার বিকাল ৫টায় নার্সদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপনের উদ্দেশ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের খুলনা মহানগর কমিটির সভাপতি শিলা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোশাররাফ হোসেনসহ অন্য নেতারা। সভায় বক্তারা ডিপ্লোমা নার্সদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ঘোষণা ও ব্যাচভিত্তিক ২ হাজার ৬২৭ জন নতুন নার্স নিয়োগের ঘোষণা দেয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন জানান।
ড্যাবের খুলনা জেলা শাখার অভিনন্দন
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর গত রোববার জামিনে মুক্তি পেয়েছেন। তার মুক্তিতে খুলনা জেলা শাখা এবং খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার নেতারা অভিনন্দন জানিয়েছেন। বিবৃতি দিয়েছেন ড্যাবের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শেখ মোঃ আখতারুজ্জামান ও খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার নেতারা।
খুবির ইংরেজি বিভাগের ১০ বছর পূর্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দশক পূর্তি উত্সব অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ্ প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার মাধ্যমে উত্সবের উদ্বোধন করেন। পরে আলোচনা অনুষ্ঠানে বিভাগীয় প্রধান এআরএম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলা ও মানবিক বিভাগের ডিন (ভারপ্রাপ্ত) জিএম জাভেদ আরিফ, ইংরেজি বিভাগের প্রথম বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও ইউআরপি বিভাগের প্রফেসর ড. গোলাম মরতুজা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সামিউল। খুলনা অফিস
বাগেরহাটে খানজাহান আলীর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার
বাগেরহাটে ‘খানজাহান আলীর (রহ.) জীবন ও কর্ম শীর্ষক এক সেমিনার গত শুক্রবার স্থানীয় বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে অুনষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মোজাফফর হোসেন, অ্যাডভোকেট মোল্লা আবদুল হামিদ, অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন, আনোয়ার হোসেন, অধ্যাপক আমিরুজ্জামান, সাইফউদ্দিন আহমেদ, অধ্যক্ষ বুলবুল কবীর, অ্যাডভোকেট সলিমুল্লাহ এলিস, সাংবাদিক এসএম জাকারিয়া মাহমুদ, প্রথম আলো প্রতিনিধি আহাদ হায়দার, সাংবাদিক শেখ আবু সাঈদ, অ্যাড. মুজিবুর রহমান প্রমুখ।বাগেরহাট প্রতিনিধি
জাসদ যশোর পৌর কমিটির সম্মেলন
জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) যশোর পৌর কমিটির সম্মেলন শুক্রবার আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শরীফ আহমেদ বাপী সভাপতি, মোস্তাফিজুর রহমান বাবর সাধারণ সম্পাদক এবং আইয়ুব হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। যশোর অফিস
পৌর কমিটির সভাপতি শরীফ আহমেদ বাপীর সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি রবিউল আলম, অশোক রায়, সহিদুল আলম সদু, আহসানউল্লাহ ময়না, দেবাশীষ চক্রবর্তী বুলু, অ্যাডভোকেট আবুল কায়েস প্রমুখ বক্তৃতা করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?