মঠবাড়িয়ায় বিএনপির বৈধ কমিটিকে চ্যালেঞ্জ করে পাল্টাপাল্টি ২টি কমিটি
হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) শাহজাহান মিলন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সম্মেলনে ঘোষিত কমিটি চ্যালেঞ্জ করে নিজেকে সভাপতি ও সহ-সভাপতি করে গোপনে দুটি পাল্টা কমিটি করে জেলা আহ্বায়কের কাছে জমা দিয়েছে। ওই গোপন কমিটি গত শুক্রবার জানাজানি হলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৩ নবেম্বর ’০৯ সম্মেলনের সিলেকশনে দিলওয়ার হোসেন মুন্সী সভাপতি ও কাউন্সিলরদের গোপন ভোটে রুহুল আমীন দুলাল সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কর্নেল (অব.) শাহজাহান মিলন নিজেকে সভাপতি ও রুহুল আমীন দুলালকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি এবং পরে নিজেকে সহ-সভাপতি করে অপর একটি কমিটি জেলা আহ্বায়কের কাছে জমা দেন। এ ঘটনায় উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ নিয়ে মঠবাড়িয়া উপজেলা বিএনপির তিনটি কমিটি জেলা আহ্বায়কের কাছে জমা পড়ে।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


