Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

গোপালগঞ্জে শিক্ষামন্ত্রী : শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল করা হবে

গোপালগঞ্জ/কোটালীপাড়া প্রতিনিধি
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী বেতন স্কেলে শিক্ষকদের সবচে বেশি বেতন দেয়ার ব্যবস্থা করা হবে। অর্থ ও মর্যাদা দিয়ে শিক্ষককে সর্বোচ্চ বেতনভোগী ও সম্মানিত ব্যক্তিতে পরিণত করতে চাই। এ লক্ষে সরকার শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল করবে। মানসম্মত, গুণগত ও যুগোপযোগী শিক্ষা দিয়ে নতুন প্রজন্মকে আধুনিক, বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে। তারা ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি, সন্ত্রাস, পশ্চাদমুক্ত ডিজিটাল ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে। গত রোববার কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র এইচএম, অহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর চাচা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজসেবক শেখ কবীর হোসেন, স্কুলের প্রধান শিক্ষক নন্দ কুমার গুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?