Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধ টানা ৫ দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ছাত্রলীগ কর্মীদের হাতে শনিবার পর্যন্ত অবরুদ্ধ রয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যায়ের উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথ। এর ফলে ১৫ ডিসেম্বর থেকে টানা ৫ দিন অবরুদ্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তিনি। পরিবারের সদস্যরা বের হতে পারলেও তাকে বের হতে দেয়া হয়নি। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ২৪ ডিসেম্বরে ১ম বর্ষের অনার্স ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ছাত্রলীগ কর্মীরা বন্ধ করে রাখায় ক্যাম্পাসের ভেতরে আবাসিক এলাকায় অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। দীর্ঘ আধা মাইল পথ হেঁটে এসে তাদের পরিবহনে উঠতে হয়। এমনকি শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পরিবারের একজন সদস্য হঠাত্ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্সসহ কোনো ধরনের যানবাহন ঢুকতে দেয়নি ছাত্রলীগ কর্মীরা।
এ ব্যাপারে উপাচার্য ড. দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের শিক্ষক নেতারা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমিনের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি দ্রুত বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন।
তিনি জানান, শিক্ষামন্ত্রী ও ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। তারাও দ্রুত বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগে ৩.৭৫-এর স্থলে ৩.৫০ কে প্রথম শ্রেণী ও ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালুর দাবিতে ছাত্রলীগ কর্মীরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কয়েক মাস যাবত আন্দোলন করে আসছিল। এর অংশ হিসেবে গত ১৫ ডিসেম্বর ছাত্রলীগ উপাচার্যের কার্যালায় ঘেরাও করলে সিন্ডিকেটের জরুরি বৈঠক ডেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে ছাত্রলীগ টানা ৫ দিন উপাচার্যের বাসভবন ঘেরাও করে রেখেছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?