সড়ক দুর্ঘটনায় নিহত ৩
আমার দেশ ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
কচুয়া (চাঁদপুর) : কচুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে ৪ বছরের শিশু তানভীর ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলে মারা গেছে। উপজেলার দেবীপুর গ্রামের বিল্লাল হোসেন স্ত্রী-ছেলে নিয়ে উপজেলা সদরে পলাশপুর কান্দারপাড় গ্রামে বেড়াতে আসে। শনিবার সকাল ৯টায় সবার অজান্তে বাড়ি সংলগ্ন কচুয়া-গুলবাহার সড়কে চলে আসে তানভীর। ঘাতক ট্রাক্টরটি শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
শেরপুর : জেলার নকলা ও শ্রীবরদী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে নকলা পৌর এলাকার কুর্শাবাদাগৈড় নামক স্থানে শেরপুর-ঢাকা মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় ওই এলাকার বৃদ্ধা আমেনা বেগম বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে একইদিন সন্ধ্যায় শ্রীবরদীর ঝগড়ারচর বাজার এলাকায় শ্রীবরদী-জামালপুর সড়কে জামালপুরে এক বৃদ্ধা ভটভটির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া