আমার দেশ আক্রান্ত হওয়ায় খুলনায় নিন্দা
খুলনা অফিস
গতকাল খুলনা বিভাগের ১০ জেলায় আমার দেশ পত্রিকার সংবাদকর্মীরা কালোব্যাজ ধারণ করেন। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে দেখে নেয়ার হুমকি, বিশেষ সংবাদদাতা এম আবদুল্লাহর ওপর বোমা হামলা, দেশের বিভিন্ন স্থানে পত্রিকার সাংবাদিকদের হুমকি ও পত্রিকায় অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদকর্মীরা এ কর্মসূচি পালন করেন। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।
খুলনায় আমার দেশ পত্রিকায় অগ্নিসংযোগ করে আতঙ্ক ছড়ানো হলেও সংবাদকর্মীরা সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। বিভাগের যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সংবাদকর্মীদের দিনভর খবর নিয়েছে তাদের সহকর্মীরা।
ওইসব জেলাতে হামলা ও আক্রমণের আশঙ্কা নিয়ে কাজ করতে হয়েছে তাদের। বিভাগের সব জেলা থেকেই সাংবাদিক এম আবদুল্লাহর ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছে প্রেসক্লাব ও বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন। এদিকে খুলনায় শনিবার পত্রিকায় অগ্নিসংযোগ করা ও সম্পাদক মাহমুদুর রহমানকে দেখে নেয়ার ঘটনায় অনেকেই খুলনা অফিসে এসে সহমর্মিতা জানিয়েছেন। নিয়েছেন খোঁজখবর। পত্রিকায় অগ্নিসংযোগ ঘটনায় তারা নিন্দা জানান।
বিএনপি : ন্যক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। প্রবীণ রাজনীতিক সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম, সংগঠনের নগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, যুবদল নেতা শাহিনুল ইসলাম পাখি, শফিকুল আলম তুহিন, শের আলম সান্টু, স্বেচ্ছাসেবক দলের আজিজুল হাসান দুলু, ছাত্রদলের নেতা শেখ সাদী, শামীম কবীর, জাসাসের মেহেদী হাসান দীপু।
জামায়াতে ইসলামী : ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক এমপি শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, মহানগর কমিটির আমির সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির অধ্যাপক আবদুল মতিন, মাস্টার শফিকুল আলম, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, অ্যাসিসটেম্লট সেক্রেটারি খন্দকার আবদুল খালেক, অধ্যাপক মাহফুজুর রহমান, খান গোলাম রসুল, উত্তর জেলা আমির মাওলানা ইমরান হোসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, দক্ষিণ আমির মাওলানা আ খ ম তমিজউদ্দিন, সেক্রেটারি মাওলানা জামিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোকাররম বিল্লাহ আনসারী প্রমুখ।
খেলাফত মজলিস : অনুরূপ নিন্দা ও দোষীদের শাস্তি দাবিতে বিবৃতি দিয়েছেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন, নগর সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, সেক্রেটারি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, ইসলামী ছাত্র মজলিসের নগর সভাপতি মোঃ মতিউর রহমান, সেক্রেটারি এমদাদুল্লাহ আজমী।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া