এক পলকে
গাড়ির শোরুম উদ্বোধন
চট্টগ্রামে টয়োটার ব্র্যান্ড নিউ গাড়ির একটি নতুন শোরুম ও অফিসের উদ্বোধন করেছে নাভানা লিমিটেড। শনিবার নগরীর ৩৭, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় শোরুম ও অফিসের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাভনা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, দৈনিক আজাদীর সম্পাদক আবদুল মালেক, নাভানা গ্রুপের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা ও চট্টগ্রামের নির্বাহী কর্মকর্তা-কর্মচারীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বিজয় মেলা শুরু
রাজবাড়ী শহরের অদূরে আলাদীপুর উচ্চ বিদ্যালয় ময়দানে পক্ষকালব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। শনিবার সকালে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ কাজী কেরামত আলী ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলা উদ্বোধন করেন। এসএম নওয়াব আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক ফয়েজ আহমদ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস বক্তৃতা করেন। রাজবাড়ী প্রতিনিধি
দুই বন্ধুর কৃতিত্ব
বন-বাদাড়ে হরেকরকম গাছের দেখা মেলে যেগুলো আপাতদৃষ্টিতে কোনো কাজে আসে না। কিন্তু পরিচর্যার মাধ্যমে সেগুলোও যে কাজে লাগানো যায়, তা প্রমাণ করেছে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর গ্রামের সুরুজ আলীর ছেলে রাসেল ও তার বন্ধু মাসুদ। বাড়ির ফুল বাগানে তারা ৫টি বুনো বেগুনের গাছ লাগিয়ে তাতে পরীক্ষামূলকভাবে দেীি বেগুনের টেপ কলম দিয়েছে। বর্তমানে ৫-৬ ফুট উঁচু গাছগুলোতে ঝুলছে বড় বড় বেগুনের গুচ্ছ। বেগুনগুলো খেতেও বেশ সুস্বাদু। প্রতিদিনই গাছে ঝুলে থাকা এসব বেগুন দেখতে সুরুজ আলীর বাড়িতে ভিড় করছে অজস্র মানুষ। বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিভাইয়ের দায়ের কোপে
কলারোয়ায় যৌতুকের টাকা দিতে স্বীকার হওয়ার ঘটনায় আপন বড় ভাইয়ের দায়ের কোপে জখম হয়ে কলারোয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট ভাই তজিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাবাড়িয়া গ্রামে। গত ৪ মাস আগে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে ইকবাল হাসান রিপন আপন খালাত বোন সাতক্ষীরা সদর থানার ধুলিয়ার এলাকার বালুগাছা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে তৃষ্ণা বেগমকে বিয়ে করে। বিয়ের ১ মাস পর থেকে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী রিপন প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার ঘটনাটি নিষ্পত্তির জন্য বৈঠকে বসে। আলাপ-আলোচনার এক পর্যায়ে ছোটভাই তজিবার ভাগ্নে রিপনের প্রস্তাবে সাড়া দিলে বড়ভাই জাহাঙ্গীর দ্বিমত পোষণ করে ছোটভাইকে কুপিয়ে জখম করে। কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
শীতবস্ত্র বিতরণ
শনিবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন, বরগুনার জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সামসুদ্দিন আহম্মেদ খান। বক্তব্য রাখেন, জহিরুল ইসলাম, আবদুল মোতালেব মৃধা, মনিরুজ্জামান খান, সাইফুজ্জামান খান, আবদুস সত্তার, বজলুর রহমান, শামীমা নাসরিন নয়ন, ফারুক আলম প্রমুখ। বরগুনা প্রতিনিধি
বই বিক্রির সময়—
কক্সবাজারের চকরিয়ায় বিনামূল্যে বিতরণের জন্য সরকারের দেয়া এবতেদায়ী শাখার বিভিন্ন ক্লাসের দুই হাজার বই কালোবাজারে বিক্রির সময় একটি গোয়েন্দা সংস্থার সদস্যের হাতে বইসহ আটক হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দফতরের পিয়ন মাহবুব। শুক্রবার সকালে থানার সামনে থেকে বইসহ পিয়নকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অভিযোগ উঠেছে, শিক্ষা কর্মকর্তা মোঃ আসলাম খানের নির্দেশে এসব বই বিক্রির পর ক্রেতার কাছে পৌঁছে দেয়ার জন্য পিয়ন বইগুলো ছয়টি বস্তায় করে নিয়ে যাচ্ছিল। পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কম্বল বিতরণ
শনিবার উপজেলা পরিষদ হলরুমে তেঁতুলিয়ার দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল হক প্রধান ১শ’ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবুল, সভাপতি ইয়াছিন আলী মণ্ডল, যুবলীগের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, ছাত্রলীগের আবদুল হামিদ প্রমুখ। তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া