Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

লোহাগড়ায় সালিশি বৈঠকে সন্ত্রাসী হামলা ভাংচুর : আহত ১০

নড়াইল প্রতিনিধি
লোহাগড়া উপজেলার ছাগলছেড়া গ্রামে গত শনিবার এক সালিশি বৈঠকে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে ১০ জন। এ সময় সন্ত্রাসীরা ওই গ্রামে ২০টি বাড়ি ভাংচুর করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে।
জানা গেছে, ছাগলছেড়া গ্রামে সমিতির সদস্য হওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার রাত ৮টার দিকে আলম মোল্লার সঙ্গে একই গ্রামের ইলিয়াস মোল্লার ঝগড়া হয়। ওই ঘটনা মীমাংসার জন্য ছাগলছেড়া গ্রামসহ আশপাশের গ্রামের প্রায় ৫০ জন গণ্যমান্য ব্যক্তি রফিক মোল্লার বাড়িতে গত শনিবার সালিশ বৈঠকের আয়োজন করেন।
কিন্তু ওই সময় পার্শ্ববর্তী চরআমডাঙ্গা গ্রামের টুকু মোল্লার নেতৃত্বে ৭০/৮০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী সালিশ বৈঠকে হামলা চালায়। হামলায় কাজী লুত্ফর রহমান (৫০), মোঃ রুবেল মোল্লা (২৩), আলমগীর মোল্লা (৩২), মোশারফ মোল্লা (৩৮), সোনা মিয়া (২৫), রেজাউল (৪০), রছুল (৩৫), লোকমান মোল্লার স্ত্রী লেকজান বিবি (৬০) গুরুতর আহত হন। হামলার পর সন্ত্রাসীরা ওই গ্রামে কমপক্ষে ২০টি বাড়ি ভাংচুরসহ লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে ৪ জনকে লোহাগড়া হাসপাতাল এবং লেকজান বিবিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?