খুন-ডাকাতি-ছিনতাই
নাচোলে যুবকের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সূর্যপুর গ্রামের খাতিরপাড়া মাঠ থেকে পুলিশ শনিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে। তার নাম-পরিচয় জানা যায়নি। সূর্যপুর গ্রামের খাতিরপাড়া মাঠে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে শার্ট ও লুঙ্গি ছিল। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নাচোল প্রতিনিধি
কাপাসিয়ায় ৩ বাড়িতে ডাকাতি
গাজীপুরের কাপাসিয়ায় ৩ গ্রামের ৩ বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা টাকা, ডলার, রিয়াল, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে মহিলাসহ ৬ জন গুরুতর আহত হয়। শুক্রবার গভীর রাতে উপজেলার তরগাঁও উত্তরপাড়ার ফকির বাড়ির প্রাথমিক স্কুলের শিক্ষক মোঃ আমজাদ হোসেনের বাড়িতে ১৫/১৬ ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। বাড়ির লোকদের জিম্মি করে প্রবাসী আলতাফ হোসেন ও মনির হোসেনকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে। এ সময় ডলার, রিয়াল, ১ লাখ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ওই রাতেই ডাকাতরা রায়েদ ইউনিয়নের বাগেরহাট গ্রামের মৃত মফিজউদ্দিনের বাড়িতে একই কায়দায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে প্রবাসী ছেলে মকবুলকে এলোপাতাড়ি মারধর করে। বাধা দিলে তার মাকেও পিটিয়ে আহত করে। এ সময় ডাকাতরা ২৩ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল সেট, টর্চসহ প্রায় ১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া একই ইউনিয়নের হাইলজোর গ্রামের ফকির বাড়ির হাজী আঃ সাহিদের বাড়িতে হানা দিয়ে তার ছেলে মান্নানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
মেহেরপুরে ডাকাতি : বোমা হামলায় আহত ৭
মেহেরপুর সদর উপজেলার ধুসারপাড়ায় ব্যবসায়ী আমিরুলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা লুট করে নিয়ে গেছে ৭ হাজার টাকাসহ স্বর্ণালঙ্কার। ডাকাতের বোমা হামলায় আহত হয়েছেন ৭ জন। আহতরা হলেন, গৃহকর্তা আমিরুল ও তার ভাই আনারুল, আনসারুল, আসাদুলসহ তাদের স্ত্রীরা। বর্তমানে তারা মেহেরপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। পুলিশ ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, বাবরপাড়া গ্রামের ইয়ার আলীর ছেলে কাফিরুল, সামিরুলের ছেলে মুকুল ও বুকুল, ইয়ার আলীর ছেলে রাশেদুল এবং মনিরুলের ছেলে শিপন। পুলিশ জানায়, গতকাল ভোরে ১০/১২ সশস্ত্র ডাকাত দল সদর উপজেলার ধুসারপাড়ার ব্যবসায়ী আমিরুলের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাত দল সুকৌশলে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ৭ হাজার টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় লোকজন তাড়া করলে তাদের লক্ষ্য করে ডাকাতরা পর পর কয়েকটি বোমা ছুঁড়ে মারে। মেহেরপুর প্রতিনিধি
তেঁতুলিয়ায় মোটরসাইকেল ছিনতাই
গত শনিবার রাত ১১টার দিকে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনেশিয়ান জয়নুল হক তেঁতুলিয়া থেকে তার গ্রামের বাড়ি নারায়ণজোত যাওয়ার সময় বুড়িমুটকি পৌঁছলে ৩/৪ মুখোশধারী ছিনতাইকারী তার পথরোধ করে মোটরসাইকেল, মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাকে ছুরি মেরে গুরুতর আহত করে। তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া