হামলা-সংঘর্ষ-গ্রেফতার
আমার দেশ ডেস্ক
বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ ও গ্রেফতার সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
শিবালয় (মানিকগঞ্জ) : শিবালয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পক্ষের ব্যানার নামানোকে কেন্দ্র করে শুক্রবার দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খোন্দকার দেলোয়ার হোসেনকে শুভেচ্ছা জানিয়ে আরিচাঘাটে টাঙানো একটি ব্যানার শুক্রবার বিকালে তোজাম্মেল হক তোজা গ্রুপের এক কর্মী নামিয়ে ফেলে। এ নিয়ে আরিচাঘাটে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় গ্রুপের ১০ নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে দেলোয়ার গ্রুপের ছাত্রদল নেতা মনির ও সজলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে আরিচাঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রামগঞ্জ (লক্ষ্মীপুর) : জেলার রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দু’দলের সংঘর্ষে ৮ নেতাকর্মী আহত হয়েছে। সংঘর্ষ ছড়িয়ে পড়লে রামগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে শহরে।
ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জাকিবুল হাসান রনিকে ছাত্রলীগের অন্য গ্রুপের সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ নিয়ে ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ মিঠুর সঙ্গে অন্য ছাত্রদের ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা হয়।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া