Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

আমার দেশ সম্পাদককে হুমকি ও সাংবাদিকের ওপর হামলার নিন্দা

আমার দেশ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরীর ৩৫ কোটি টাকার দুর্নীতির সংবাদ আমার দেশে ছাপা হয়েছে। এতে আওয়ামী লীগের শীর্ষ ৩ নেতা আমার দেশ সম্পাদককে হুমকি দিয়েছেন। অন্যদিকে গত শনিবার আমার দেশ বিশেষ প্রতিনিধির ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই হুমকি, হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দেশের সচেতন রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা বিবৃতি প্রদান অব্যাহত রেখেছেন। আমার দেশ প্রতিনিধিদের পাঠানো খবর :
আটঘরিয়া : দৈনিক আমার দেশ-এর বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনার আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সামাদ আজাদ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বাসিদ, সাংবাদিক আমিরুল ইসলাম রাঙা, এবাদত আলী, আবদুুস সাত্তার মিয়া, এইচকেএম আবুবকর সিদ্দিক, মোহাম্মদ ইয়াছিন, অ্যাডভোকেট আতাউর রহমান চৌধুরী, নুরুল ইসলাম খান, আনোয়ারুল ইসলাম খান, এসএম মোফাজ্জল হোসেন, জিল্লুর রহমান, শফিউল্লাহ শফি, আক্তারুজ্জামান আক্কাস, প্রভাষক আমজাদ হোসেন, মোঃ আমিরুল ইসলাম, সৈয়দ সাইফুদ্দিন ইসলাম, সুলতান মাহমুদ টিপু, বোরহান উদ্দিন রব্বানি, রবিউল ইসলাম শাহীন প্রমুখ।
বুড়িচং : হুমকি ও হামলার নিন্দা জানিয়েছেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি ও মানবজমিন প্রতিনিধি মোঃ মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি মোহাম্মদ সাখাওয়াত হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও দিনকাল প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন।
কাউখালী (পিরোজপুর) : দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে হুমকি দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কাউখালী উপজেলা চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম আহবায়ক এসএম আহসান, কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য এইচএম দ্বীন মোহাম্মদ, ইত্তেফাক প্রতিনিধি রবিউল হাসান রবিন, সংবাদ প্রতিনিধি কামরুজ্জামান খান, নয়াদিগন্ত প্রতিনিধি রিয়াদ মাহমুদ সিকদার, আমার দেশ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি শেখ নুরুল হুদা, সমকালের সাইফুল্লাহ মনির ও সংগ্রামের প্রতিনিধি অধ্যাপক হুমায়ুন কবির।
ভাঙ্গুড়া (পাবনা) : হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, সেক্রেটারি বদরুল আলম বিদ্যুত, সময়-অসময় প্রতিনিধি অধ্যাপক আবু জাফর মঈন সিদ্দিকী, আমার দেশ প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক, ভোরের কাগজ প্রতিনিধি আকছেদ আলী, সিনসা প্রতিনিধি ছাইফুল ইসলাম খান, পাবনার আলো প্রতিনিধি বিকাশ গোস্বামী, স্বতঃকণ্ঠ প্রতিনিধি আরিফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, সেক্রেটারি নুর মোজাহিদ স্বপন, সাংগঠনিক সম্পাদক সরদার জাফর ইকবাল হিরক, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আলী আজগর, সেক্রেটারি মাওলানা আবদুুর রহিম, পৌর আমির সেকেন্দার আলী, সেক্রেটারি মাওলানা আজাহার আলী, কৃষকদল সভাপতি আহমেদ রইফ মজহার, যুবদলের সেক্রেটারি ফিরোজ আহমেদ, হুমায়ুন কবির। নেতৃবৃন্দ সংবাদপত্রের ওপর আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী মনোভাবের তীব্র নিন্দা জানান।
কোম্পানীগঞ্জ : হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক নূরুল আলম শিকদার চেয়ারম্যান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার আবদুল হালিম, সেক্রেটারি অধ্যাপক বেলায়েত হোসেন, বসুরহাট পৌর আমির মাওলানা হোসাইন, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন, সাপ্তাহিক নোয়াখালীকণ্ঠ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, কোম্পানীগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি এহসানুল আলম খসরু, সম্পাদক জাফর উল্যা, মাধ্যমিক শিক্ষক সমিতি সম্পাদক আমির হোসেন বিএসসি, বসুরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যা, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শরফুদ্দীন শাহীন প্রমুখ।
পিরোজপুর : আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে হুমকি দেয়ার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি একে আজাদ, সাংবাদিক মনিরুজ্জামান নাসিম, এনটিভি জেলা প্রতিনিধি রশিদ আল মুনাল, চ্যালেন ওয়ান প্রতিনিধি কিবরিয়া মুরাদ, দিগন্ত টিভির আবদুর রাজ্জাক চৌধুরী প্রমুখ।
সাঁথিয়া (পাবনা) : আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে হুমকি ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহর ওপর বোমা হামলা ও প্রাণনাশের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সাধারণ সম্পাদক মানিক মিয়া রানা, সহ-সভাপতি মীর নজমুল বারী নাহিদ, লেখক ফোরামের সভাপতি ও প্রেসক্লাব সহ-সভাপতি মনসুর আলম খোকন, সহ-সাধারণ সম্পাদক ও আমার দেশ সাঁথিয়া প্রতিনিধি জালাল উদ্দিন, অলিউল ইসলাম অলি, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আহসান মনজু, ক্রীড়া সম্পাদক আশিক ইকবাল রাসেল, সাংবাদিক আঃ হাই, সাঁথিয়া উপজেলা বিএনপির সভাপতি কেএম মাহবুব মোর্শেদ জ্যোতি, সেক্রেটারি শামসুর রহমান, ঢাকাস্থ সাঁথিয়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ বিমান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এমএ মান্নান, সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আলহাজ সিদ্দিকুল ইসলাম, সেক্রেটারি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান নান্নু প্রমুখ।
কামারখন্দ (সিরাজগঞ্জ) : আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হুমকি দেয়ায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক শেখ নুরুল হক ইসলাম, যুবদলের গোলাম সাকলাইন, সাইদুল ইসলাম, ছাত্রদলের এমএ আলী, স্বেচ্ছাসেবক দলের সোহেল মাহমুদ, সূর্যতরুণ নাট্যগোষ্ঠীর ইমদাদুল হক, কুসুমকলি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির, আমার দেশের পাঠক আনোয়ার হোসেন, মির্জা আবদুস ছালাম প্রমুখ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?