Amardesh
আজঃ ঢাকা, রোববার ২০ ডিসেম্বর ২০০৯, ৬ পৌষ ১৪১৬, ২ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

আমার দেশে-এর পাশে দেশের রাজনীতিক ও বিশিষ্টজনেরা

স্টাফ রিপোর্টার
দুর্নীতির খবর প্রকাশের জন্য হুমকি ও হামলায় আক্রান্ত আমার দেশ পত্রিকা কার্যালয়ে এসে গতকাল বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ সম্পাদক ও সাংবাদিকদের সমবেদনা জানান ও সংহতি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও উপদেষ্টা ড. তৌফিক -ই- এলাহীর বিরুদ্ধে বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকার কাজ দিয়ে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেয়ার অভিযোগের খবর গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার আমার দেশ পত্রিকায় প্রকাশের দিন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তিনমন্ত্রী ও নেতা প্রকাশ্যে হুমকি দেন। এরই ধারাবাহিকতায় শনিবার সংশ্লিষ্ট রিপোর্টার এম আবদুল্লাহর ওপর হামলা চালানো হয়। দেশের বিভিন্ন স্থানে আমার দেশ পত্রিকার কপিতে আগুন দেয়া হয়। সম্পাদকের বিরুদ্ধে নানা হুমকি প্রদান করা হয়। এ অবস্থায় গতকাল সকাল থেকে রাত পর্যন্ত সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও পেশাজীবীরা আমার দেশ কার্যালয়ে এসে সমবেদনা জানান। সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটি সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসি প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ ও প্রফেসর মনিরুজ্জামান মিঞা, দু’জন প্রবীণ সম্পাদক শফিক রেহমান ও নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্রফেসর ড. লুত্ফর রহমান, জাতীয়তাবাদী সাদা দলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মজুমদার, প্রফেসর ড. জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম এ আজিজ, কবি আবদুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, প্রফেসর ড. মাহবুব উল্লাহ, কবি ও সাংবাদিক ফরহাদ মজহার, সাংবাদিক মাহফুজউল্লাহ, ড. আবদুল হাই সিদ্দিকী, গীতিকার রফিকুজ্জামান, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার দেশ কার্যালয়ে এস সংহতি প্রকাশ করেন।
তারা আমার দেশ এর সম্পাদক ওসাংবাদিকদের হুমকি ও হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমের গলা টিপে ধরে ইতিহাসে কেউ রেহাই পায়নি। আমার দেশ-কে আক্রান্ত করেও কেউ রেহাই পাবেনা। আওয়ামী লীগ অতীত থেকে শিক্ষা না নিলে তাদেরকে এর মাশুল দিতে হবে।
আমার দেশ কার্যালয়ে সংহতি প্রকাশ করতে আসা বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার এমপি, সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি ও নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, জামায়াতের ঢাকা মহাননগর সভাপতি রফিকুল ইসলাম খান ও সেক্রেটারী হামিদুর রহমান আযাদ এমপি, বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মুজিবুর রহমান সারোয়ার এমপি, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী, সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সেলিম রেজা হাবিব ও হাবিবুল ইসলাম হাবিব, বিরোধী দলীয় নেত্রীর প্রেস সেক্রেটারী মারুফ কামাল খান সোহেল, বিএফউজের সহকারি মহাসচিব মোদাব্বের হোসেন, ডিইউজের সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী ও যুগ্ম সম্পাদক খুরশীদ আলম,যুবদল নেতা মাহবুবুল হক নান্নু, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, যুবদলের কোষাধক্ষ্য মাহবুবুল ইসলাম, যুবদল নেতা রফিক শিকদার, টাঙ্গাইল জেলা বিএনপির সেক্রেটারী কৃষিবিদ শামসুল আলম তোফা, শামসুজ্জামান মেহেদী, ফরহাদ হোসেন আজাদ, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, এম এ মুজিব, নুরুল হুদা নুরু, নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, সাবেক ছাত্রদল নেতা ইকবাল রশিদ অপু, নুরুল ইসলাম বাবু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান খলিল, মহসিন বিশ্বাস, মাহবুবুর রহমান, আনোয়ার মামুন ভুইয়া প্রমুখ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?