চিকিত্সকদের প্রতি রাষ্ট্রপতি : অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পরামর্শ বন্ধ করুন
বাসস
রাষ্ট্রপতি জিল্লুর রহমান চিকিত্সকদের প্রতি অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ বন্ধ এবং ফি সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিত ১১তম ইন্টারন্যাশনাল সার্জিক্যাল কংগ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধনকালে আরও বলেন, মনে রাখতে হবে, চিকিত্সা নিছক একটি পেশা নয়; বরং তা জনসেবার এক মহত্ মিশন।
চারদিনব্যাপী এ কংগ্রেসে আয়ারল্যান্ড, জাপান, চীন, সিঙ্গাপুর, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও স্বাগতিক বাংলাদেশের ৬৫০ জন সার্জন অংশ নিচ্ছেন। কংগ্রেসে মোট দু’শ’টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে। চিকিত্সকদের কাছে জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, রোগ নির্ণয় থেকে শুরু করে জনগণ যাতে সহজে ও সুলভে চিকিত্সাসেবা পেতে পারে সেদিকে আপনাদের বিশেষ দৃষ্টি দিতে হবে।
জিল্লুর রহমান বলেন, দেশের সংবিধান অনুযায়ী ‘সর্বস্তরের জনগণকে মৌলিক স্বাস্থ্যসেবা প্রদানে সরকার বদ্ধপরিকর।’
তিনি বলেন, আমি জানতে পেরেছি, এ লক্ষ্যে দেশের হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি জনবল ও অবকাঠামো উন্নয়নের ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রামীণ জনগণের মধ্যে সহজে স্বাস্থ্যসেবা দিতে ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক আবার চালু করা হয়েছে। এছাড়াও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শিশু ও মাতৃমৃত্যু হার কমিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আমাদের বিশাল জনশক্তিকে মানবসম্পদে পরিণত করে আমাদের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করা সম্ভব। তিনি খাদ্য উত্পাদন, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, স্থানীয় সরকার কাঠামো জোরদারকরণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়েছে বলে উল্লেখ করেন।
‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা আমাদের দেশের জনগণের জন্য এক বিরাট চ্যালেঞ্জ’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উদ্বেগের বিষয়টি বিশ্ব নেতাদের অবগত করার লক্ষ্যে বিশ্বের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছেন।
বিদেশি সার্জনদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশ-বিদেশের ডেলিগেটদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ফলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা প্রফেসর ডা. মোদাচ্ছের আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
সার্জিক্যাল কংগ্রেসের সভাপতি প্রফেসর টিআইএমএ ফারুক, সাংগঠনিক চেয়ারম্যান প্রফেসর শাফকাত হুসাইন খোন্দকার ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর জুলফিকুর রহমান খানও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া