আমার দেশ সংবাদকর্মীরা আজ কালো ব্যাজ ধারণ করবেন
স্টাফ রিপোর্টার
আমার দেশ-এর সংবাদ কর্মীরা আজ কালোব্যাজ ধারণ করে কাজ করবেন। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে হুমকি, বিশেষ প্রতিনিধি এম. আবদুল্লাহর প্রাণনাশের চেষ্টা ও সারাদেশে আমার দেশ-এর বিরুদ্ধে বিষোদগারের প্রতিবাদে কালোব্যাজ ধারণের এ কর্মসূচি দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আমার দেশ ইউনিট। গতকাল আমার দেশ ইউনিটের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিট চিফ বাছির জামাল। বৈঠকে আমার দেশ সম্পাদককে হুমকি ও সাংবাদিকের প্রাণনাশের চেষ্টার তীব্র নিন্দা জানানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।
এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে আমার দেশ পরিবার।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ড. তৌফিক-ই-এলাহী ও জয়ের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেয়ার অভিযোগের বিষয়ে একটি রিপোর্ট প্রকাশের পর আমার দেশ সম্পাদককে হুমকি দেয়া হয়। গতকাল আমার দেশ-এর বিশেষ প্রতিনিধি এম. আবদুল্লাহর গাড়িতে হামলা করে তার প্রাণনাশের চেষ্টা চালানো হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আমার দেশ-এর কপি পোড়ানো হয়।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া